বৃহস্পতিবার, ২রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম
শিয়ালকোলে ইউপি সদস্য লিটনের উদ্যোগে গ্রামে উন্নয়নের জোয়ার,সন্তোষ প্রকাশ এলাকাবাসীর
উল্লাপাড়া ও রায়গঞ্জে পৃথক অভিযানে পানির ট্যাংকি থেকে বিপুল পরিমান তেল জব্দ,আটক ২
গোদাগাড়ীতে ককটেল তৈরির উপকরণ উদ্ধার
রাজশাহীতে বিজিবির পৃথক অভিযানে বিপুল মাদক জব্দ
র‌্যাব-১২ ও ১৩’র যৌথ অভিযানে রংপুরে জাল নোটসহ গ্রেফতার ১
সিরাজগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ,নারী ও শিশুকে মারধর
সিরাজগঞ্জের বহুলী ইউনিয়নে গণ মানুষের আস্থা ও জনসমর্থনের শীর্ষে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু
ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে ফরম ফিলাপ বিতর্ক; প্ররোচনার আসল তথ্য বেড়িয়ে এলো তদন্তে
ভাঙ্গুড়ায় এইচএসসি ফরম ফিলাপ নিয়ে ‘আত্মহত্যার হুমকি’র তদন্তে বেরিয়ে এলো প্রকৃত ঘটনা

সিরাজগঞ্জে জাহান আরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ,পুরস্কার বিতরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা প্রদান

মোঃ হোসেন আলী (ছোট্ট) : “ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল’ এই প্রতিপাদ্য স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ  জাহান আরা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ বার্ষিক পুরস্কার বিতরণ করা জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার   ( ০৮ ফেব্রুয়ারী  ২০২৬) সকাল ১১ টার দি‌কে সিরাজগঞ্জ শহরের এস. বি ফজলুল হক রোড়ে অবস্থিত নর্দান ফ্লাওয়ার মিলস লিমিটেডে প্রাঙ্গনে
অনুষ্ঠান শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ওগীতা পাঠ  অএ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরুহুম আলহাজ্ব মফিজ উদ্দিন তালুকদার এর সহধর্মিণী যার নামে বিদ্যালয় নাম করণ করা হয় সেই মহোয়সী  নারী জাহান আরা নামে স্কুলটি প্রতিষ্ঠিত হয় তিনি কিছু দিন আগে মৃত্যু বরণ করে এর জন্য  অনুষ্ঠানে ১ মিনিট  দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠা‌নের  প্রধান অতিথি  হিসেবে উপস্থিত থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও জিপিএ প্রাপ্ত
সংবর্ধনা এবং  শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলেদেন জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোছাঃ নুর নাহার বেগম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও  সভাপতিত্ব করেন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মোছাঃ নুর নাহার বেগম  তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জনের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা চালিয়ে যেতে হবে এবং দেশ ও জাতির উন্নয়নে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। এই শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আমি জেনেছি। এই বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীরা তারা   প্রতি বছরে জিপিএ ৫ পেয়ে থাকে। আমি আশা করবো এরা আগামীতেও ভালো রেজাল্ট করে স্কুলের সুনাম অর্জন করবে।  তিনি আরো বলেন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকশিত হবে।তারা এদেশের জীবন ধারার সাথে নিবিড় ভাবে সম্পৃক্ততা হতে পারবে এর ফলে দেশ প্রেমে উজ্জীবিত শিক্ষার্থীরা আগামীতে যোগ্য  নাগরিক হয়ে গড়ে উঠবে।

অনুষ্ঠানের সভাপতি প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন
বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়, নম্রতা, আদব-কায়দা ও ভদ্রতা শিখতে হবে। সম্মান দিতে জানতে হবে, আবার সম্মান নিতে জানতে হবে। শিক্ষক, কর্মচারী থেকে শুরু করে আয়া, সহায়িকা, সবার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।”, “তোমরা সবসময় সাহস রাখবে, বড় স্বপ্ন দেখবে আকাশ ছোঁয়ার স্বপ্ন। তবে সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে হলে নিজেকে শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। বাজে কাজে জড়াবে না, অযথা সামাজিক যোগাযোগমাধ্যমে বিপথগামী বন্ধুত্বে জড়াবে না। তা না হলে স্বপ্ন আর পূরণ হবে না। শিক্ষার্থীদের প্রকৃতি বন্ধু হবে তার পাঠ্যপুস্তক। শিক্ষকদের কোন বৈষম্য তৈরি করা যাবে না।  শিক্ষার পাশাপাশি আদব-কায়দা ও নম্রতা থাকতে হবে।
এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,
  নর্দান ফ্লাওয়ার মিলস এর ব্যবস্থাপক মোঃ ইকবাল হোসেন, হাজী কোরপ আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোকতেল হোসেন, সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজের প্রভাষক তানিয়া খাতুন,

এসময়ে উপস্থিত  ছিলেন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ শরিফুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ নুরুল ইসলাম,  জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম,  সিনিয়র শিক্ষক টি. এম. আসলাম উদ্দিন, সহকারী শিক্ষক  সঞ্জয় কুমার গৌর, আফরোজা সুলতানা,  সীমা রানী প্রাং মোঃ আলমগীর হোসেন, সেলিনা বেগম, মুর্শিদা খাতুন, সাদিয়া সুলতানা,  মোঃ রাশিদুল ইসলাম,  মোঃ খবির উদ্দিন,,  সাদিয়া সুলতানা,  জান্নাতুল ফেরদৌস,  অফিস সহকারী মোঃ কেরামত আলী সরকার,  আরিফা ইয়াসমিন,  কম্পিউটার এন্ড ল্যাব  অপারেটর মোঃ এহসান আলী, একরামুল হাবিব, মোঃ আব্দুস ছালাম, মোঃ আলআমিন, মোঃ মানিক হোসেন,  সিনিয়র শিক্ষক শাপলা খাতুন, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা,  সি. এ টু অতিরিক্ত জেলা প্রশাসকের কার্যালয়ের  মোঃ এনামুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দুলাল হোসেন, জাহান আরা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, মোঃ আব্দুল হাকিম,প্রমুখ। অনুষ্ঠানে অএ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরুহুম আলহাজ্ব মফিজ উদ্দিন তালুকদার এর সহধর্মিণী জাহান আরা মৃত্যুে তার রুহের মাগফেরাত কামনা দোয়া মাহফিল মোনাজাত করা হয়।

এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী ফারিহা হাসান, ও ১০ শ্রেণীর ছাত্রী জান্নাতুল ফেরদৌস ইয়া।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০