শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন
সিরাজগঞ্জে মুসল্লিদের মোটরসাইকেল নিরাপত্তায় ফ্রী টোকেন গ্যারেজ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটে ভিক্টোরিয়া হাই স্কুলের দুর্দান্ত জয়

সিরাজগঞ্জে হরিজন সম্প্রদয়ের কৃতি শিক্ষার্থীকে জেলা বিএনপি’র সংবর্ধনা প্রদান 

Download Photocard

মোঃ হোসেন আলী ( ছোট্ট) : সিরাজগঞ্জ শহর বিএনপি কর্তৃক আয়োজিত হরিজন সম্প্রদয়ের কৃতি শিক্ষার্থী আশিক কুমার বাসফোর সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

শনিবার (০৮ নভেম্বর ২০২৫খ্রীঃ) সন্ধায় সিরাজগঞ্জ পৌর হরিজন কলোনী, এ.কে ফজলুল হক রোডস্থ ১২নং ওয়ার্ড বিএনপির আয়োজনে হরিজন সম্প্রদয়ের কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আলমগীর হোসেন জুয়েল । 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থী আশিক কুমার বাসফোর হাতে সন্মাননা ক্রেস্ট তুলেদেন সিরাজগঞ্জ-( সদর ও কামারখন্দ) আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। 

 প্রধান অতিথির বক্তব্যে রুমানা মাহমুদ বলেন, আজকের কৃতিত্ব ভবিষ্যতের দ্বার উন্মোচনের একটি ধাপ মাত্র। শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জনের বিষয় নয়, বরং নৈতিকতা, দেশপ্রেম, সময়ের মূল্য দেওয়া এবং মানুষ হয়ে ওঠার এক নিরবিচার প্রস্তুতি।  আমাদের সকলকে হরিজন সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা উচিৎ। এবং তাদের শিক্ষাজীবনে আরও ভালো করতে অনুপ্রাণিত করা দরকার। এদেশে লোকের অভাব নেই, মেধাবীর অভাব নেই, কিন্তু মেধাবী মানুষের অভাব রয়েছে। আমাদের এই সিরাজগঞ্জের একজন শিক্ষার্থী আশিক কুমার বাসফোর  জন্য  আমাদের গর্ভ আমাদের অহংকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ভালো রেজাল্ট করেছে।  আমি তার আগামী দিনের ভবিষ্যৎ কামনা করি। সে আরো ভালো করুক,।ধৈর্য, পরিশ্রম এবং ভাগ্যের উপর নির্ভর করেই আমাদের সফলতা। তাই তুমি  ধৈর্য ধরে পরিশ্রম করে লেখাপড়া করেছো বলেই আজকে তোমার এ অর্জন। 

 প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু । 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি, সহ-সভাপতি আনিসুজ্জামান পাপ্পু, সহ- সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জাহাঙ্গীর হোসেন ভুইয়া সেলিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, মুন্সি জাহেদ আলম, মোস্তফা নোমান আলাল, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মোঃ শাহীন পারভেজ, ১২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, জেলা বিএনপি, সাবেক সদস্য ইকবাল কবির জুয়েল, জেলা তাঁতীদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল আলম চৌধুরী, শহর বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফরিদুজ্জামান ফরিদ, জেলা ছাত্র দলের সহ-সভাপতি মোঃ রহিত ইসলাম রাজু, এছাড়াও আরো বক্তব্য রাখেন হরিজন সম্প্রদয়ের কৃতি শিক্ষার্থী আশিক কুমার বাসফোর বাবা শ্রী রতন বাসফোর,মানবতা হরিজন যুব সংঘ ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী অপু কুমার হেলা, দূর্গা ও কালিমাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক সঞ্জু কুমার ভক্ত, হরিজন পুজা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমল হেলা, 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। আলোচনা সভা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০