শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জের তথ্যভিত্তিক সংবাদে নির্ভরযোগ্য নাম মো: শাকিল হোসেন

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
একজন নিষ্ঠাবান গণমাধ্যম কর্মী ও দক্ষ আবহাওয়া বিশ্লেষক হিসেবে সিরাজগঞ্জ জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেছেন মো: শাকিল হোসেন। তিনি প্রতিনিয়ত জেলার আবহাওয়া পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, বৃষ্টি, তাপপ্রবাহসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।

সিরাজগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষকে সঠিক ও সময়োপযোগী তথ্য জানাতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। বিশেষ করে আবহাওয়া পরিবর্তনের আগাম পূর্বাভাস ও বিশ্লেষণ সাধারণ মানুষ, কৃষক, জেলে এবং বিভিন্ন পেশাজীবীদের জন্য সহায়ক হয়ে উঠছে। তার দেওয়া তথ্যের ওপর ভরসা করে অনেকেই আগেভাগে সতর্কতা গ্রহণ করতে পারছেন।

গণমাধ্যমকর্মী হিসেবে মো: শাকিল হোসেন জেলার সামাজিক, অর্থনৈতিক ও মানবিক বিষয়েও নিয়মিত তথ্য আদান-প্রদান করে থাকেন। স্থানীয় সমস্যা, জনদুর্ভোগ, উন্নয়ন কর্মকাণ্ড ও জনস্বার্থ সংশ্লিষ্ট খবর তুলে ধরে তিনি সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন।
স্থানীয় সাংবাদিক মহল ও সচেতন মহলের মতে, তথ্যের সত্যতা যাচাই ও দায়িত্বশীল উপস্থাপনার কারণে মো: শাকিল হোসেন ইতোমধ্যে সিরাজগঞ্জবাসীর কাছে একটি আস্থার নাম হয়ে উঠেছেন। ভবিষ্যতেও তিনি তথ্যভিত্তিক ও জনকল্যাণমূলক সাংবাদিকতার মাধ্যমে জেলাবাসীর পাশে থাকবেন এমনটাই প্রত্যাশা সকলের।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০