শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে ঐতিহ্যবাহী হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে আর্জেন্টিনা বনাম ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। খেলাটি ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ। ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল মুখরিত।

শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল দলকে ৪-১ গোলের ব্যবধানে পরাজিত করে দাপুটে জয় তুলে নেয় আর্জেন্টিনা দল।

খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক রাতুল বলেন, “খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ আরও বেশি সম্পৃক্ত হোক এবং মাদকের ভয়াল ছোবল থেকে দূরে থাকুক—এটাই আমাদের প্রত্যাশা। মাদক প্রতিরোধে খেলাধুলার বিকল্প নেই। ভবিষ্যতেও এমন সুন্দর ও ইতিবাচক আয়োজন অব্যাহত থাকুক।

তিনি আরও বলেন, যুব সমাজকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিত খেলাধুলার আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে যেমন শারীরিক ও মানসিক বিকাশ ঘটে, তেমনি সামাজিক বন্ধনও সুদৃঢ় হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর রানার্স ক্লাবের সদস্য সচিব মাইনুল ইসলাম রাষ্ট্রন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য মো. আশিক এবং মো. মাহিম জামান। অতিথিরা আয়োজকদের এমন উদ্যোগের প্রশংসা করেন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয়। আয়োজকরা জানান, এলাকার তরুণদের সুস্থ বিনোদন ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০