শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

নওগাঁয় শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

Download Photocard

নওগাঁ প্রতিনিধি : ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ এ প্রতিপাদ্যে নওগাঁর বদলগাছীতে শুরু হয়েছে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা। 

উপজেলা প্রশাসনের আয়োজনে  শনিবার (২৫ এপ্রিল ২০২৬) সকালে উপজেলা পরিষদ চত্বরে ২ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নওগাঁ-৩(বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল এ বিজ্ঞান মেলার উদ্বোধন করেন। 

প্রধান অতিথি বলেন, বর্তমান বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তির বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন, উপজেলা প্রকৌশলী ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম। 

উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেলায় তাদের উদ্ভাবিত প্রকল্প ও প্রযুক্তিনির্ভর মডেল প্রদর্শন করছেন। ১৩টি স্টলে সাজানো হয়েছে নানা উদ্ভাবন। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার সমন্বয়ে তৈরি বিভিন্ন প্রকল্প দর্শনার্থীদের আকর্ষণ করছে।

বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আবু হুরাইরা লোডশেডিং মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয়ী একটি সেন্সরভিত্তিক যন্ত্র প্রদর্শন করেন। তিনি বলেন, ‘বর্তমান সময়ে আমাদের উদ্ভাবিত যন্ত্রটি স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ অপচয় রোধ করবে। সরকারি সহযোগিতা পেলে এটি বিদ্যুৎ সাশ্রয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে।’

ভান্ডারপুর উচ্চ বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী ফাতেমা বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের একটি প্ল্যান্টের মডেল উপস্থাপন করেন। তাঁর ভাষ্য, ‘বর্তমান সময়ে এটি অত্যন্ত সময়োপযোগী উদ্ভাবন। যথাযথ সহায়তা পেলে এটি দেশের জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে।’

আয়োজকেরা বাসস’কে বলেন, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলা, সৃজনশীলতা বিকাশ এবং নতুন উদ্ভাবনে উৎসাহ দেওয়া। আগামীকাল বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে মেলার সমাপ্তি হবে।

এ অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০