শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

প্রেমের টানে রংপুরে চীনা যুবক

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :রংপুরের মিঠাপুকুরে ছুটে আসেন চীনা যুবক মা লিয়াংহুই। প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসে এক বাংলাদেশি নারীকে বিয়ে করেছেন ‘মা লিয়াংহুই’ নামে এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে গড়ে ওঠা দেড় মাসের প্রেমের সম্পর্ক পরিণয়ে রূপ নিয়েছে। বিদেশি নাগরিকের উপস্থিতির বিষয়টি গ্রামজুড়ে জানাজানির পর সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) রাতে জেলার মিঠাপুকুর উপজেলার ১০ নম্বর বালুয়া মাসিমপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় এই ঘটনা ঘটে। বর্তমানে ওই চীনা যুবক প্রেমিকার  বাড়িতেই অবস্থান করছেন।

ওই চীনা যুবকের প্রেমিকা আনিকা আক্তার ওই এলাকার বাসিন্দা তৌহিদুল ইসলামের মেয়ে।

তৌহিদুল ইসলামের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আনিকা আক্তারের সঙ্গে প্রথম পরিচয় হয় মা লিয়াংহুইয়ের। পরিচয়ের অল্প সময়ের মধ্যেই তাদের দু’জনের মধ্যে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই ভালোবাসার টানেই হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে ছুটে আসেন চীনা যুবক মা লিয়াংহুই। বৃহস্পতিবার থেকে আনিকার গ্রামের বাড়িতে অবস্থান করছেন। শুক্রবার রাতে ভিনদেশি ওই যুবকের বিয়ের বিষয়টি জানাজানি হলে তাকে দেখতে আনিকাদের বাড়িতে ভিড় করছেন আশেপাশের মানুষ। ঘটনাটি ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মিঠাপুকুরের বালুয়া মাসিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান বিষয়টি নিশ্চিত করে বলেন, একজন বিদেশি নাগরিক ওই এলাকায় অবস্থান করছেন শুনেছি। আমি নিজে ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে পৌঁছে এ বিষয়ে বিস্তারিত তথ্য এবং তার আসার কৃত উদ্দেশ্য জানতে পারবো।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০