শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

ভালোবাসার সংসার ভাঙল যৌতুকের দাবিতে, সিরাজগঞ্জে স্বামীর বিরুদ্ধে মামলা

Download Photocard

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
ভালোবাসা দিয়ে শুরু হওয়া একটি দাম্পত্য জীবন শেষ পর্যন্ত গড়িয়েছে যৌতুকের দাবিতে নির্যাতন ও বিচ্ছেদের অভিযোগে। ভুক্তভোগী সিরাজগঞ্জ পৌর এলাকা মিরপুর দক্ষিণ মোঃ আব্দুর রহমানের মেয়ে মোছাঃ রত্না খাতুন (৩৫)।

অভিযোগে জানা যায়, সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার কমলাপাড়া গ্রামের মোঃ আব্দুল বাসেদের ছেলে মোঃ বিপ্লব হোসেন (৪০) এর সঙ্গে রত্না খাতুনের পরিচয় হয়। সেই পরিচয় থেকে প্রেম এবং পরে বিয়ে। ১৩ নভেম্বর ২০১৮ সালে চার লাখ টাকা দেনমোহর ধার্য করে মাত্র ২ হাজার টাকা নগদে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের পর রত্না খাতুন স্বামীর বাড়িতে গিয়ে সংসার শুরু করেন। কিছুদিন পর তিনি গর্ভবতী হন এবং তাদের ঘরে জন্ম নেয় একটি কন্যা সন্তান মোছাঃ জান্নাতুল বুশরা (৫)।

কিন্তু সুখের সেই সংসারে অশান্তি নেমে আসে যৌতুকের দাবিকে কেন্দ্র করে। ভুক্তভোগীর অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও তার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন সময় যৌতুকের জন্য চাপ দেওয়া হয় এবং শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তার আত্মীয়-স্বজনের কাছ থেকে আরও এক লাখ টাকা যৌতুক দাবি করা হয়।

অভিযোগে আরও বলা হয়, দাবিকৃত টাকা না পেয়ে ১৯ নভেম্বর ২০২২ তারিখে রত্না খাতুনকে তার নাবালিকা কন্যা জান্নাতুল বুশরাসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

এ ঘটনায় ভুক্তভোগী রত্না খাতুন আদালতে একটি মামলা দায়ের করেছেন। ইতিমধ্যে মামলাটির রায় হয়েছে ৯ ফেব্রুয়ারি ২০২৬, দুই বছর কারাদণ্ড দেয়া হয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে গ্রেফতারের পরোনা জারি হয়েছে, কিন্তু অভিযোগ রয়েছে গ্রেপ্তারির পড়ানা থাকার পরও পুলিশ তাকে ধরছে না,

এ বিষয়ে ঘাটাইল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন থানায় এসে বক্তব্য নেন।

এবিষয়ে বাদী পক্ষের আইনজীবী সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর শাকিল মোহাম্মদ শফিকুর হায়দার (রফিক সরকার) বলেন আগামী ১৩ ই মে তারিখ রয়েছে বাদী বিবাদীর জবানবন্দী নেয়া হবে। ইতিমধ্যে একটি মামলার রায় হয়েছে আসামির দুই বছর কারাদণ্ড হয়েছে।

আসামের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামরুল হুদা বলেন একটি মামলার রায় হয়েছে, আরেকটি মামলা চলমান রয়েছে।

বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী ও তার পরিবার এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০