শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ
সিরাজগঞ্জে ইসলামিয়া সরকারি কলেজের মাঠ সৌন্দর্য বর্ধন করণের জন্য পরামর্শ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ০৪ মে ২০২৬) সকাল ১১ টায় সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজের প্রিন্সিপালের কার্যালয়ে ইসলামিয়া সরকারি কলেজ ও মাঠের গ্যালারী সহ বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড ও সৌন্দর্য বর্ধন করণের জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব ও সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান শাহ আলম টুকু, মানবতার ফেরিওয়ালা, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার, ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জের প্রিন্সিপাল প্রফেসর মোঃ শরীফ উস সাঈদ ও শিক্ষা প্রকৌশলী সিরাজগঞ্জের উপ প্রকৌশলী সোহেল মাহমুদসহ কলেজের শিক্ষক /শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বৈঠকে মানবতার ফেরিওয়ালা ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিট হচ্ছে ইসলামিয়া সরকারি কলেজ। কিন্তু এ শিক্ষা প্রতিষ্ঠান টি দীর্ঘদিন ধরে উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। এই কলেজের মাঠ টি ছাত্র /ছাত্রী ও এলাকার যুব সমাজের জন্য খেলার উপযোগী করে গড়ে তোলার জন্য নানা প্রদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ। আমরা এই উন্নয়নে সার্বিক সহযোগিতা করবো ইনশাআল্লাহ।






