শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

পাবনার ভাঙ্গুড়ায় ১ হাজার মিটার এইচবিবিকরণ রাস্তার শুভ উদ্বোধন

Download Photocard

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের লতিফ মোড়ে দুপুর ১২ টার দিকে একটি গ্রামীণ রাস্তা টেকসই করার লক্ষ্যে ১ হাজার মিটার হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির শুভ উদ্বোধন করেন ৭০,পাবনা -৩ এলাকার মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ আলী আছগার। উদ্বোধন শেষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় বক্তব্য দেন ৭০,পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আলী আছগার বক্তব্য কালে তিনি বলেন,মানুষের ভাগ্যের পরিবর্তনে কাজ করে যাবো। তিনি বলেন প্রত্যেকটি জনস্বার্থকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা করতে হবে। যোগাযোগের জন্য রাস্তা,ব্রিজ,কার্লভার্ট নির্মাণ,সেচের জন্য খাল খনন,অগ্নি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস,অবকাঠামো প্রভৃতি ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প গ্রহণ করতে চান তিনি।

তিনি আরো বলেন,মানুষ বড় আশা নিয়ে তাকে ভোট দিয়েছেন। তাই মানুষের কল্যাণ ছাড়া তিনি অন্য কিছু ভাবতে চান না। এজন্য নেতাকর্মী ও সরকারি কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আরিফুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম,খানমরচি ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন খান,উপজেলা জামাতের আমির মো: মহির উদ্দিন সহ গণমাধ্যম কর্মী ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০