শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস পালিত

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জে আন্তর্জাতিক রেডক্রস ও রেডক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের উদ্যোগে দিনব্যাপী ব্যাপক কর্মসূচী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার ( ০৭ মে ২০২৬) সকাল ১০ টায় মুজিব সড়কস্হ বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ জেলা ইউনিটের কার্যালয় চত্বরে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা এবং বেলুন উড়িয়ে দিবসটির দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচি উদ্বোধন করেন,  বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট  বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

উদ্বোধন শেষে সিরাজগঞ্জ জেলা ইউনিটের দ্বিতীয় তলার হলরুমে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।
আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের ভাইস প্রেসিডেন্ট, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের নির্বাহী সদস্য তাজ উদ্দিন কাউন্সিলর,সাবিনা ইয়াসমিন হাসি, আজীবন সদস্য ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দফতর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ  ইউনিট অফিসার রাকিবুল হাসান রাশেল, তাজ উদ্দিন প্রমুখ।

এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিটের আজীবন সদস্য ও স্কুল,কলেজের ছাত্র /ছাত্রী এবং স্বেচ্ছাসেবী বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০