মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জে জিয়া পরিষদের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ আব্দুল কুদ্দুসের আত্মার মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ মে ২০২৬) সন্ধ্যায় পৌর শহরের ইবি রোডস্থ বিএনপি দলীয় কার্যালয়ে জিয়া পরিষদ, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে মরহুম বীরমুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ আব্দুল কুদ্দুসের রুহের মাগফেরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি প্রফেসর আবুল হাসেম তালুকদার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। তিনি মরহুমের কর্মময় জীবন, রাজনৈতিক অবদান এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ নাজমুল হাসান তালুকদার রানা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি জাহেদ আলম এবং সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী যুবদল সিরাজগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলআমিন খানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়া পরিষদের সাধারণ সম্পাদক। শেষে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওলানা নূরন্নবী হোসাইন।






