শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

কাজিপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন

Download Photocard


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে ২০২৬) দুপুর ২টায় উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে কাজিপুর খাদ্য গুদাম কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান এবং গুদাম কর্মকর্তা অলিউর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কৃষকের উৎপাদিত ধান-চালের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের মাধ্যমে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং কৃষক তার পরিশ্রমের সঠিক মূল্য পাবে।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বোরো মৌসুমে কাজিপুর উপজেলায় স্থানীয় কৃষকদের কাছ থেকে মোট ১ হাজার ৩০৮ মেট্রিক টন ধান, ১ হাজার ২৩৪ টন চাল এবং ৫৯ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বক্তারা আরও বলেন, কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রাণ। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই বিশ্বাস থেকেই সরকার কৃষকদের স্বার্থরক্ষায় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। কৃষকের ঘামঝরা পরিশ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে উপস্থিত সকলে প্রশংসা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০