শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জে সমাজকল্যান মোড়ে বৃক্ষ রোপণ করলেন হাজী মোঃ আব্দুস সাত্তার

Download Photocard

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ অয়নের জন্য সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তর সমাজকল্যাণ মোড় এলাকায় বৃক্ষ রোপণ করলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।

শনিবার ( ১৬ মে ২০২৬) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার সয়াধানগড়া উত্তর সমাজকল্যাণ মোড় এলাকায় বৃক্ষ রোপণের উদ্বোধন করেন, সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক, সাবেক কাউন্সিলর হাজী মোঃ আব্দুস সাত্তার।

সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ অয়নের  জন্য সারা শহরেই বৃক্ষ রোপণ করা হবে।গত ২৭ এপ্রিল থেকে বৃক্ষ  রোপণ শুরু হয়েছে পর্যায়ক্রমে সারা শহরেই বৃক্ষ রোপণ  করা হবে।

এবিষয়ে সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান,সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক হাজী মোঃ আব্দুস সাত্তার বলেন,  পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই এর নির্দেশে সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজ অয়নের  জন্য গাছ রোপণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকেই পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। সেই জন্যই সাত্তার ফাউন্ডেশন পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কাজ শুরু করেছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।
তিনি আরও বলেন, সাত্তার ফাউন্ডেশন ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে কে কোন ধর্মের সেটা আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় সে মানুষ কিনা আমাদের কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা।সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি।  আমাদের সকল কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ মানুষকে সৃস্টি করেছেন মানবতার কল্যাণে কাজ করার জন্য আসুন আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি। আমাদের সকলের উচিৎ এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পাশাপাশি বাড়ীর আশেপাশে গাছের চারা রোপণ করা।
তিনি আরও বলেন, গাছ মানুষের পরম বন্ধু বিনা প্রয়োজনে গাছ কর্তন করা ঠিক না। একটি গাছ কর্তন করলে আমাদের উচিৎ পাঁচটি গাছ রোপণ করা।
তিনি আরও বলেন, মানুষ মারা গেলে সব আমল বন্ধ হয়ে যায় কিন্তু সাদগায় জারিয়া আমল চালু থাকে। যা মানুষ মৃত্যুর পরেও পেতে থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে বৃক্ষ রোপণ করা। এজন্য আমাদের উচিত বেশি বেশি গাছ লাগানো। সম্পদ কেউ কবরে নিয়ে যেতে পারবেনা সেজন্য সবারই উচিৎ মানুষের কল্যানে সম্পদ ব্যায় করা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০