শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

রাজশাহী নগরীতে দুই মাদক কারবারী গ্রেফতার

Download Photocard


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ|
রবিবার ১৭ মে দিবাগত রাত ২টার দিকে বোয়ালিয়া থানার আলুপট্টি ঘোষপাড়া ও মতিহার থানার বামনশিখড় এলাকা ও চন্দ্রিমা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়| এ সময় তাদের কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০ লিটার চোলাইমদ জব্দ করা হয়|
গ্রেফতারকৃতরা হলো, মোঃ আলাউদ্দিন (৪৫), সে চন্দ্রিমা থানার শিরোইল কলোনী এলাকার মৃত শামসুদ্দিন প্রামানিকের ছেলে, মোঃ ওমর ফারুক (২৬), সে নগরীর বোয়ালিয়া থানার দড়িখরবোনা আমবাগান এলাকার মোঃ আবুল কালাম আজাদের ছেলে|
আরএমপি সুত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে| সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০