শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

সলঙ্গায় ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন এমপি মাও: রফিকুল ইসলাম খাঁন

Download Photocard

মোঃ আখতার হোসেন হিরন :

সিরাজগঞ্জের ৮নং সলঙ্গা ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পরিষদ চত্বরে চাল বিতরণ কর্মসূচীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন,উল্লাপাড়া-সলঙ্গা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মাও: রফিকুল ইসলাম খাঁন।চাল বিতরণে শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে তিনি সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন। চাল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,নবনিযুক্ত প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু,প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের মিলন,ট্যাগ অফিসার সোহেল আরমান,ইউনিয়ন পরিষদের মেম্বর থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহিদ,শরিফুল ইসলাম,আব্দুল বারিক,সুজন,মনিরুজ্জামান মনি,ওয়ার্ড মহিলা মেম্বর আফরোজা খাতুন, নাজমা খাতুন,হাওয়া খাতুনসহ অনেকে। এ সময় পরিষদের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী,রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভিজিএফ এর চাল বিতরণ প্রসঙ্গে প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্টু জানান,সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় ইউনিয়নের মোট ২৭৬০ টি অসহায়,হতদরিদ্র পরিবারের মাঝে সকলের সহযোগীতায় সুষ্ঠভাবে এ চাল বিতরণ করা হয়েছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০