সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আধুনিক ও দুর্নীতিমুক্ত কুড়াগাছা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সুমন মৃধা
এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্য প্রেস অনুষ্ঠিত
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
সিরাজগঞ্জে দুই মানহানি মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা
রানীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারি কে অর্থদণ্ড ও কারাদণ্ড
কাজিপুরে হাজী আব্দুল মজিদ মন্ডল রেসিডেন্সিয়াল কলেজের উদ্বোধন
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

আধুনিক ও দুর্নীতিমুক্ত কুড়াগাছা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সুমন মৃধা

ফটোকার্ড

জুয়েল রানা, মধুপুর প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৪নং কুড়াগাছা ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সমাজসেবক ও জনবান্ধব নেতা মোঃ সুমন মৃধা।

প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি বলেন, “জনগণের ভালোবাসা, সমর্থন ও অনুপ্রেরণায় আমি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে কুড়াগাছা ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”

তিনি আরও বলেন, ইউনিয়নের অবহেলিত জনগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি এবং গ্রামীণ অবকাঠামোর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের সুখ-দুঃখে পাশে থেকে একটি সুশাসিত ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এদিকে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণার পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের একাংশ মনে করছেন, সৎ, যোগ্য ও জনদরদি নেতৃত্বের মাধ্যমে মোঃ সুমন মৃধা কুড়াগাছা ইউনিয়নের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

তার সমর্থকরাও আশাবাদ ব্যক্ত করে বলেন, দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অভিজ্ঞতা ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে তিনি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০