শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু!
টাঙ্গাইলে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু! 
শাহজাদপুরে জালালপুর ইউনিয়নের চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন
ভাঙ্গুড়ায় ন্যায্য মূল্যে কৃষকের ধান সংগ্রহের সময় শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি
নানিয়ারচর সেনা জোন উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬-এর দ্বিতীয় দিনের ইভেন্ট অনুষ্ঠিত
তাড়াশে নির্বাচনী সভায় হামলা-ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে ও চিকিৎসার খোঁজ নিলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪৯

হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে স্কুলছাত্রীর মৃত্যু!

ফটোকার্ড

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিষাক্ত সাপের কামড়ে মিরা আক্তার (১৩) নামে এক স্কুল ছাত্রী মারা গেছেন। ১৮ জুন ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার রাত পৌনে ১২ টায় হরিপুর উপজেলার পতনডোবা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত মিরা আক্তার ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে এবং তিনি রণহাট্টা চোরঙ্গী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে খেয়ে দেয়ে মিরা তার তার মা ও ছোট ভাইয়ের সাথে ঘরে ঘুমিয়ে পড়েন। রাত পৌনে ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় সাপ তার হাতে কামড় দিলে তিনি চিৎকার দিয়ে জেগে উঠেন। সাপের বিষে কাতর হয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রথমে তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে কবিরাজ তাকে কিছুক্ষণ ঝাড়ফুঁক দিয়ে চিকিৎসা করেন। রোগির শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। হাসপাতালে রোগীকে প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রয়োগ করে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়। দিনাজপুরের উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে তোলার সময় তার মৃত্যু হয় |

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০