শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নানিয়ারচর সেনা জোন উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬-এর দ্বিতীয় দিনের ইভেন্ট অনুষ্ঠিত
তাড়াশে নির্বাচনী সভায় হামলা-ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে ও চিকিৎসার খোঁজ নিলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪৯
মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন
“বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে” বাবার জন্য দোয়া প্রার্থনা সুমনের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

তাড়াশে নির্বাচনী সভায় হামলা-ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো:  বাবুল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন ২০২৬) রাতে তাড়াশ পৌর শহরের উপজেলা পাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

মো. বাবুল শেখ তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। 

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গত ২০১৮ সালের ১২ ডিসেম্বর বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজের নির্দেশে অন্য আসামিরা দেশীয় অস্ত্র-সশস্ত্র নিয়ে হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সাথে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন। 

ওই ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছিল। 

সেই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বাবুল শেখ। আজ শুক্রবার তাকে আদালতে পাঠানো হবে বলে ওসি জানান। 

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০