শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
নানিয়ারচর সেনা জোন উদ্যোগে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা ২০২৬-এর দ্বিতীয় দিনের ইভেন্ট অনুষ্ঠিত
তাড়াশে নির্বাচনী সভায় হামলা-ভাঙচুরের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল গ্রেপ্তার
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে ও চিকিৎসার খোঁজ নিলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪৯
মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন
“বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে” বাবার জন্য দোয়া প্রার্থনা সুমনের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ অনুষ্ঠিত

ফটোকার্ড

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩দিন ব্যাপি ১০ম স্কাউট ক্যাম্পুরী ও দ্বাদশ স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৮ই জুন ২০২৬ইং রোজ বৃহস্পতিবার বিকেল ৫টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা স্কাউটস’র লিডার ট্রেইনার মো: আখতারুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন- জেলা স্কাউট কমিশনার জাকিরুল হক চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী ও সাধারণ সম্পাদক মহসিন আলী। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কাউট কর্মকর্তা, রাজনৈতিক নেতা, প্রধান শিক্ষক,সাংবাদিক ও ক্যাম্পুরী-সমাবেশে অংশ নেয়া ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন- স্কাউট সমিতির সম্পাদক ফেরদৌস আলম মানিক। অন্যদের মধ্যে বক্তব্য দেন- লিডার টেনার ফয়জুল ইসলাম।
ক্যাম্পুরী-সমাবেশে হাইস্কুল পর্যায়ে ৩১টি ও প্রাথমিক পর্যায়ে ৪২ টি স্কুল অংশ নেয়। উপস্থাপনা করেন সহ-শিক্ষিকা দিলারা বেগম। অতিথিরা তাদের বক্তব্যে স্কাউটস প্রশিক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন। এইসাথে তারা স্কাউট প্রশিক্ষণ কাজে লাগিয়ে ভবিষ্যতে ছাত্র-ছাত্রীদেরকে সুশৃঙ্খল জীবন গড়ে তোলার পরামর্শ দেন। পরে স্কাউট সদস্যরা নৃত্য ও সংগীত পরিবেশন করেন |

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০