,
সর্বশেষ
দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ৫৯তম জন্মদিনে কেক কেটে উদযাপন
সিরাজগঞ্জে দৈনিক ‘যুগের কথা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিরাজগঞ্জে সাইদুর রহমান বাচ্চুর জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার
সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের যাত্রা শুরু
তাড়াশে খাদ্যশস্য মজুত ও ব্যবস্থাপনা খাদ্য গুদাম পরিদর্শন করলেন ইউএনও নুসরাত জাহান
সিংড়ায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ 
সিরাজগঞ্জে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ
শিয়ালকোলে যুবদল নেতা ইব্রাহিম তালুকদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,বিচারের দাবি
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ; দগ্ধ ৬

শিয়ালকোলে যুবদল নেতা ইব্রাহিম তালুকদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,বিচারের দাবি

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্ট : সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর শিয়ালকোল ইউনিয়নের যুবদল নেতা মোঃ ইব্রাহিম তালুকদারের ওপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হামলার ঘটনায় অভিযুক্ত রাশিদুল ও তার স্ত্রীর দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান অংশগ্রহণকারীরা।

বুধবার (১ জুলাই ২০২৬) সকাল ১০টায় চন্ডিদাসগাঁতী বাজারের সামনে শিয়ালকোল ইউনিয়ন বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং স্থানীয় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যুবদল নেতা ইব্রাহিম তালুকদারের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন শিয়ালকোল ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ এছাহাক আলী, সাধারণ সম্পাদক রবিউল আলম সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল, ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলিম এবং সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তারা দাবি করেন, এ ধরনের সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে হামলার নিন্দা জানান এবং আহত যুবদল নেতা ইব্রাহিম তালুকদারের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, বাকী অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি পুনর্ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ