,
সর্বশেষ
দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ৫৯তম জন্মদিনে কেক কেটে উদযাপন
সিরাজগঞ্জে দৈনিক ‘যুগের কথা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
সিরাজগঞ্জে সাইদুর রহমান বাচ্চুর জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার
সিরাজগঞ্জে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের ৭ম ব্যাচের যাত্রা শুরু
তাড়াশে খাদ্যশস্য মজুত ও ব্যবস্থাপনা খাদ্য গুদাম পরিদর্শন করলেন ইউএনও নুসরাত জাহান
সিংড়ায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ 
সিরাজগঞ্জে ২ হাজার ২০০ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ
শিয়ালকোলে যুবদল নেতা ইব্রাহিম তালুকদারের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন,বিচারের দাবি
এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স
কর্ণফুলী নদীতে ফিশিং ট্রলারে বিস্ফোরণ; দগ্ধ ৬

সিংড়ায় আকষ্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে চাল বিতরণ 

ফটোকার্ড

মোঃ শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি : 

নাটোরের সিংড়া উপজেলার চলনবিল অধ্যুষিত ডাহিয়া ইউনিয়নে বৈশাখ মাসের আকস্মিক বন্যায় বোরো ধানের ক্ষতি পুষিয়ে নিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত বিশেষ জিআর (চাল) সহায়তার আওতায় ৬৮৬ জন কৃষকের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

​বুধবার (১ জুলাই ২০২৬) দুপুর ১২টায় ২নং ডাহিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরে এই চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে চাল তুলে দিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। এ সময় ইউনিয়নের তালিকাভুক্ত ৬৮৬ জন কৃষকের প্রত্যেককে ৩০ কেজি করে চাল প্রদান করা হয়।

​চাল বিতরণকালে ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, “আকস্মিক বন্যায় চলনবিলের কৃষকদের বোরো ধানের যে ক্ষতি হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। সরকার সবসময় কৃষকদের পাশে আছে। এই দুর্যোগ কাটিয়ে উঠতে এবং কৃষকদের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এই খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।”

​ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী মিঠুন কুন্ডু এবং ডাহিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ইনজামুল হক জুয়েল। এছাড়া অনুষ্ঠানে উপকারভোগী কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ