,
সর্বশেষ
পাবনায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী চক্ষু ক্যাম্প
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
তাড়াশে নওগাঁ মাজার শরীফের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল  
জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান,মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজুর
সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু !
বর্ষার পানি আসতেই উৎসব মূখর চলনবিলের তিশিখালীর মাজার
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে মাদক, সন্ত্রাস ও চুরি প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ
নলকায় বিদ্যালয় উন্নয়ন ও নদী রক্ষায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি ভি.পি. আইনুল হক

সিরাজগঞ্জে মাদক, সন্ত্রাস ও চুরি প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ

ফটোকার্ড

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর এলাকায় মাদক, সন্ত্রাস, মারামারি ও চুরি প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ওয়ার্ডভিত্তিক মাদকবিরোধী কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ জলাই ২০২৬) বিকেলে মাহমুদপুর দক্ষিণপাড়া মাদ্রাসা মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মাতব্বর, সমাজসেবক ও চিকিৎসক মাহবুব আলী তালুকদার।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, মাদক নির্মূলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে নিয়ে ১৫ থেকে ২০ সদস্য বা তারও বেশি সদস্যের একটি ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হবে। কমিটির প্রত্যেক সদস্য সমান দায়িত্ব ও ক্ষমতা নিয়ে এলাকার আইনশৃঙ্খলা, মাদক, সন্ত্রাস, মারামারি ও চুরি প্রতিরোধে কাজ করবেন। বিশেষ করে যুবসমাজকে মাদকবিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী জাহেদ আলম। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মো. ওমর আলী, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইবনে জায়েদ হাসু, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবু হানিফ, শ্রমিক নেতা শাকিল, স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার খান, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন, গোলাম আজম মণ্ডল, মাহমুদ রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ এবং যুগান্তর সংসদের পক্ষে সামাইলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আলোচনা সভায় এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, চিকিৎসক, শিক্ষক, শ্রমিক, ইমাম-মুয়াজ্জিন, তরুণ, যুবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, মাদক, সন্ত্রাস, মারামারি ও চুরি প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, এ কমিটি কার্যকরভাবে কাজ করলে এলাকায় মাদক, সন্ত্রাস, মারামারি ও চুরির মতো অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আসবে।

শেয়ার করুনঃ