,
সর্বশেষ
পাবনায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী চক্ষু ক্যাম্প
রুয়েট উপাচার্যের সঙ্গে নীলসাগর গ্রুপ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ
তাড়াশে নওগাঁ মাজার শরীফের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের সমাবেশ ও বিক্ষোভ মিছিল  
জন্মদিন উপলক্ষে ৮৭ তম রক্তদান,মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত জোবায়দুল হক রাজুর
সিংড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু !
বর্ষার পানি আসতেই উৎসব মূখর চলনবিলের তিশিখালীর মাজার
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জে মাদক, সন্ত্রাস ও চুরি প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের উদ্যোগ
নলকায় বিদ্যালয় উন্নয়ন ও নদী রক্ষায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করলেন এমপি ভি.পি. আইনুল হক

পাবনায় সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী চক্ষু ক্যাম্প

ফটোকার্ড

পাবনা প্রতিনিধি : জেলায় কর্মরত সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের জন্য দুই দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্প আজ শুরু হয়েছে। পাবনা প্রেসক্লাবের উদ্যোগে এবং ভিশন স্প্রিং-এর সহযোগিতায় এ চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। 

পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস আজ সকালে ফিতা কেটে ও নিজের চোখ পরীক্ষার মাধ্যমে এই চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনার জেলা প্রশাসক (ডিসি) আমিনুল ইসলাম এবং জেলা পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।

ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা সাংবাদিক এবং তাদের পরিবারের সদস্যদের চোখের সার্বিক পরীক্ষা করা হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিনামূল্যে প্রয়োজন অনুযায়ী চিকিৎসা ও চশমা প্রদান করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, সাংবাদিকরা অহর্নিশ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সুযোগ পান না। এই ধরনের আয়োজন সাংবাদিকদের স্বাস্থ্য সুরক্ষায় এবং দৃষ্টিশক্তির সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পে জেলার বিপুল সংখ্যক সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যরা সেবা নিচ্ছেন।

শেয়ার করুনঃ