,
সর্বশেষ
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে লিখিত আবেদন
সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
জীবিকার স্টিয়ারিং হাতে, সমাজসেবায় নিবেদিত দুই অটোরিকশা চালক
আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা
সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ
সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি
তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ

ফটোকার্ড

আরিফুল ইসলাম সুমন:

আসন্ন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদপ্রার্থী আলহাজ্ব আল আমিন শেখ। তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলহাজ্ব আল আমিন শেখ এর আগে একাধিকবার ইউনিয়নের দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি পরিবহন শ্রমিকদের অধিকার রক্ষা, সংগঠনের উন্নয়ন এবং শ্রমিক কল্যাণে বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর দাবি, অতীতের অভিজ্ঞতা ও শ্রমিকদের আস্থাকে পুঁজি করেই তিনি এবার যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন।

নির্বাচন উপলক্ষে তিনি সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সকল ভোটার ও শ্রমিকদের কাছে দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

আল আমিন শেখ বলেন, “আপনাদের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে অতীতেও শ্রমিকদের পাশে ছিলাম। এবারও যদি আপনারা আনারস প্রতীকে ভোট দিয়ে আমাকে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেন, তাহলে শ্রমিকদের অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং একটি জবাবদিহিমূলক ও শ্রমিকবান্ধব সংগঠন গড়ে তোলাই হবে আমার প্রধান লক্ষ্য। সংগঠনের প্রতিটি সদস্যের মতামতকে গুরুত্ব দিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

তিনি জানান, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর শ্রমিক সংগঠন গড়ে তুলতে সকল শ্রমিকের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি আগামী ত্রি-বার্ষিক নির্বাচনে আনারস প্রতীকে তাঁকে বিজয়ী করার জন্য ইউনিয়নের সকল ভোটার ও শ্রমিকের প্রতি বিনীত আহ্বান জানান।

উল্লেখ্য, সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্রার্থীদের প্রচারণা জোরদার হয়েছে। বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করায় শ্রমিকদের মধ্যে নির্বাচনী উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নিজেদের পরিকল্পনা তুলে ধরছেন এবং সমর্থন কামনা করছেন।

শেয়ার করুনঃ