শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটে সিরাজগঞ্জ জেলা শাখা’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:

সিরাজগঞ্জে কেন্দ্রীয় ঘোষিত ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০২ মে ২০২৬) বিকেল ৫টায় ১১দলীয় ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে পৌর শহরের বাজার স্টেশন এলাকার মুক্তির সোপান চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দরগাহ রোডস্থ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার কার্যালয়ে গিয়ে শেষ হয়।

মিছিলের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখার আমীর মোঃ আব্দুল লতিফ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ জাহিদুল ইসলাম, নায়েবে আমীর মোঃ আব্দুস সালাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, এনসিপি জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন লিয়ন, শহর জামায়াতের সেক্রেটারি মোঃ মোস্তফা মাহমুদ, ইসলামী ছাত্রশিবির জেলা সভাপতি আব্দুল আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তারা বলেন, জনগণের ক্ষমতা ও মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের দাবি, সরকার ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করছে এবং জনস্বার্থবিরোধী পদক্ষেপ নিচ্ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত নির্বাচনে জনগণ একই তফসিলের অধীনে জাতীয় সংসদ ও ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দেয়। কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সরকার সংস্কার পরিষদের কার্যক্রম থেকে সরে দাঁড়িয়েছে।

তারা বলেন, কেবল আংশিক সংশোধনী নয়, বরং সংবিধানের কাঠামোগত সংস্কারই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে। এ দাবিতে সংসদ ও রাজপথে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০