শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

জামালপুরে মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

Download Photocard

মোঃ রাকিব হাসান,জামালপুর প্রতিনিধি:
মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে জামালপুর সদর উপজেলায় নির্মাণ শ্রমিকদের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) সকালে জামালপুর সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের রেজি নং-ময়মনসিং -২১,কার্যালয় থেকে গেইটপাড় র‍্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা মোড় গিয়ে সমাপনী হয়। র‍্যালিতে শ্রমিক অংশগ্রহণ করেন,যাদের মাথায় লাল ফিতা বেঁধে শ্রমিক ঐক্যের প্রতীক তুলে ধরেন,শেষে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় পরে তবারক বিতরণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জামালপুর শহর শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক জামালপুর সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন,প্রধান উপদেষ্টা মোঃ জাকির হোসেন,সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের,মোঃ শফিকুল ইসলাম শফু,পরিচালনা,করেন,সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের,সাধারন সম্পাদক,মোঃরাসেল মিয়া,সদর উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা,মোঃ হানিফ উদ্দিন,র‍্যালিতে আরও অংশগ্রহণ করেন সনি, আঃ আওয়াল শাহিন,পাথালিয়া সংগঠনের সভাপতি,আরিফ হোসেন বুলবুল, জালাল বাবু, সিজন, নয়ন মিয়া, মামুন, আনিছ, আলামিন, শরিফ, সাইফুল, সবুজ, ইমরান ও শান্ত ইসলাম।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায্য মজুরি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকল পক্ষকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে শ্রমিক নেতারা মে দিবসের তুলে ধরে বলেন,শ্রমিকদের রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই দিন আমাদের অধিকার আদায়ের প্রেরণা যোগায়। তাই শ্রমিকদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০