সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আধুনিক ও দুর্নীতিমুক্ত কুড়াগাছা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সুমন মৃধা
এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্য প্রেস অনুষ্ঠিত
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
সিরাজগঞ্জে দুই মানহানি মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা
রানীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারি কে অর্থদণ্ড ও কারাদণ্ড
কাজিপুরে হাজী আব্দুল মজিদ মন্ডল রেসিডেন্সিয়াল কলেজের উদ্বোধন
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারি কে অর্থদণ্ড ও কারাদণ্ড

ফটোকার্ড

প্রভাষক গিয়াস উদ্দিন সরদার,বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের এক(১) জন মাদক সেবনকারি কে অর্থদণ্ড ও কারাদন্ড প্রদান করা হয়েছে । ১৩ জুন শনিবার রাত প্রায় ৮ টার দিকে ভাঙ্গুড়া পৌরসভার ৪ নং ওয়ার্ডের কালিবাড়ি আদর্শ গ্রাম এলাকায় অভিযানে মৃতঃ আক্কাস আলীর ছেলে মোঃ ডাবলু (৩২) কে মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।
ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করেছেন।

ঘটনা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান সরজমিনে গেলে মোঃ ডাবলু কে মাদক সেবন অবস্থায় হাতে নাতে ধরে। মাদক সেবনের দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (৫) ধারায় ১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করেছেন।
এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযম এর নেতৃত্বে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি চৌকস টিম সহযোগীতা করেছেন।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন,শুধু মাদক নয় সকল অবৈধ কর্মকাণ্ডে আমাদের অভিযান অব্যাহত থাকবে এবং আরো কঠোর করা হবে।
এ কাজটিকে সচেতন মহল সাধুবাদ জানিয়ে প্রশংসা করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০