শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

ভাঙ্গুড়ায় রামিসা সহ শিশু ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

Download Photocard

বিশেষ প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় শিশু রামিসা হত্যা সহ সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২২ মে ২০২৬) সকাল ১১টায় ভাঙ্গুড়া সৃতিসৌধ্যের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মুক্তিযোদ্ধার সন্তান গণের পক্ষে সাহেল আহমেদ সবুজ এর সহায়তায় আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সালেহ আহমেদ সবুজ। উপস্থিত সকল শিক্ষার্থীর পক্ষে বক্তব্য দেন আবু মোঃ আদিব ইরফান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন,বাংলাদেশ মুক্তিযোদ্ধার সন্তান,নাগরিক ও প্রজন্ম পরিষদ এর সভাপতি মোঃ গোলাম মোস্তফা,ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আলোকিত বাংলাদেশের উপজেলা প্রতিনিধি, মোঃ আব্দুল আজিজ, সাংবাদিক বিকাশ কুমার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশে শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। বিভিন্ন সময় অপরাধীরা আইনের ফাঁকফোকর ব্যবহার করে শাস্তি এড়িয়ে যাচ্ছে, যার কারণে অপরাধ প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে। তারা শিশু রামিসা সহ সকল শিশু হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।

তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন এবং সমাজের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বকুল তলায় শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০