শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

মতিহারে পদ্মা পাড়ে অবৈধ বাড়ি নির্মাণ বন্ধ,দ্রুততম সময়ে উচ্ছেদের দাবি

Download Photocard

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীর তালাইমারী বালুঘাট সংলগ্ন শহররক্ষা বাঁধের ব্লকের পাশে ও কাজলা ফুলতলা এলাকার পূর্ব পাশে পদ্মা নদীর পাড়ে অবৈধ স্থাপনা নির্মাণের জন্য ইটের প্রাচীর গড়ে তোলার অভিযোগ উঠেছে।

নদীর ধারের ব্লক বিছানো সরকারি জায়গায় এই নির্মাণকাজ ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দ্রুত তা অপসারণের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীর পাড়ের ব্লক দিয়ে নির্মিত উম্মুক্ত জায়গায় দোকান, ঝুপড়ি বা গরুর গোয়াল নির্মাণের উদ্দেশ্যে প্রাচীর তোলা হচ্ছে। এতে নদীর স্বাভাবিক পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি তীরবর্তী এলাকা দখলের আশঙ্কা তৈরি হয়েছে। একইসঙ্গে বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
এ বিষয়ে তারা দ্রুত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে ফেলার দাবি জানিয়েছেন। স্থানীয়দের দাবি, দ্রুত প্রশাসনিক উদ্যোগ না নিলে নদীর তীরবর্তী সরকারি জমি দখল হয়ে স্থায়ী স্থাপনায় রূপ নিতে পারে, যা পরিবেশ ও নদী রক্ষায় বড় ধরনের হুমকি সৃষ্টি করবে।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। প্রশাসনের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর স্থানীয় বাসিন্দাদের।

অন্যদিকে বিষয়টি নিয়ে অবস্থান পরিষ্কার করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশলী (সিও) মোঃ রেজাউল করিম। তিনি বলেন, শহররক্ষা বাঁধের ব্লক পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফলে বিষয়টি দেখার দায়িত্ব তাদের। তারপরও লোক পাঠিয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।

জানতে চাইলে রাজশাহী উন্নয়ন বোর্ডের (পাউবো), উপ-সহকারী প্রকৌশলী, মোঃ আবু হুরায়রা বলেন, বিষয়টি ইতোমধ্যে আমাদের নজরে এসেছে। অবৈধ দখলদারদের চিঠি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০