শুক্রবার, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
রাণীশংকৈলে ৩দিন ব্যাপি স্কাউট ক্যাম্পুরী ও সমাবেশ অনুষ্ঠিত
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে ও চিকিৎসার খোঁজ নিলেন বিএনপি নেতা ভিপি অমর কৃষ্ণ দাস
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৪৯
মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন
“বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে” বাবার জন্য দোয়া প্রার্থনা সুমনের
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এনায়েতপুরে শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
পঞ্চগড়ে নবাগত পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে নিহত-৩
সড়ক দুর্ঘটনায় আহত তূর্যকে দেখতে গেলেন বিএনপি নেতা নাজমুল হাসান তালুকদার রানা
জুড়ীতে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্ত্রীর গলা কেটে থানায় আত্মসমর্পণ স্বামীর

মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন

ফটোকার্ড


মোঃ হোসেন আলী (ছোট্ট) :
গাজীপুরের মৌচাকে অবস্থিত জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বৈরী আবহাওয়া ও বৃষ্টির নানা প্রতিকূলতার মধ্যেও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) বিকেলে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের কাব ভবন হলরুমে স্কাউট পতাকা উত্তোলন, প্রার্থনা সংগীত ও স্কাউট সালামের মাধ্যমে তিন দিনব্যাপী এই মূল্যায়ন ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ক্যাম্পটি ১৮ থেকে ২০ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরের (প্রোগ্রাম) পরিচালক মোসাঃ মাহফুজা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দফতরের যুগ্ম নির্বাহী পরিচালক (প্রোগ্রাম) ও প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ক্যাম্প ২০২৫-এর ডেপুটি ক্যাম্প চিফ আবুল হাসনাত মোঃ মুহসিনুল ইসলাম।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের এই আনন্দঘন ও ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত প্রিয় স্কাউট, শিক্ষক, অভিভাবক, স্কাউট লিডার এবং আমন্ত্রিত অতিথিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ সম্মান। কঠোর পরিশ্রম, মেধা ও একাগ্রতার মাধ্যমে আপনারা এই মূল্যায়ন ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ অর্জন করেছেন।

তিনি আরও বলেন, “স্কাউটিং শুধু কোনো ব্যাজ অর্জনের বিষয় নয়; এটি জীবন গঠনের একটি কার্যকর মাধ্যম। স্কাউটিং তরুণদের শৃঙ্খলা, পরোপকার, সাহসিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে মানবতার সেবায় সবার আগে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার পল্টু বাসার, রেলওয়ে, নৌ ও এয়ার অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ শামীমুল ইসলাম, রোভার অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আবুল খায়ের, সহকারী পরিচালক (প্রোগ্রাম) মোঃ আবু সাঈদ, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকের সহকারী পরিচালক কাজী মোঃ নাসির উদ্দিন, বগুড়া নওদাপাড়া আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক শর্মিলা দাস, রাজশাহী অঞ্চলের যুগ্ম সম্পাদক মোঃ দেলওয়ার হোসেনসহ বাংলাদেশ স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) মোঃ কাহারুল ইসলাম জয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড ২০২৫ মূল্যায়ন ক্যাম্পে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১,১৫০ জন অ্যাওয়ার্ড প্রার্থী অংশগ্রহণ করছেন। এছাড়া ৩০০ জন কর্মকর্তা, ৭০ জন স্বেচ্ছাসেবক, ১১০ জন ইউনিট লিডার এবং প্রায় ১০০ জন অভিভাবক ক্যাম্পে উপস্থিত রয়েছেন। বৈরী আবহাওয়ার মধ্যেও অংশগ্রহণকারীদের উৎসাহ-উদ্দীপনা ক্যাম্পকে প্রাণবন্ত করে তুলেছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০