শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

রায়গঞ্জে এরান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত 

Download Photocard

 

রেজাউল করিম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলংগা থানার এরান্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১১ মে ২০২৬) বিকেল ৩টায় অত্র বিদ্যালয়ের নতুন ভবন শুভ উদ্বোধন  করেন এবং বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-৩ ( রায়গঞ্জ তাড়াশ ও সলংগা) আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  আব্দুস সালাম মেম্বার সাবেক সহ সভাপতি ৬ নং ওয়ার্ড বিএনপি, পরিচালনা করেন  নলকা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। 

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত)  আলহাজ্ব দুলাল হোসেন খান,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বেলাল হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সলংগা থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার, জেলা বিএনপির  সদস্য আব্দুল আলীম শেখসহ সলঙ্গা থানা বিএনপি নলকা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ। 

এ সময় উপস্থিত ছিলেন সলংগা থানা বিএনপি নলকা ইউনিয়ন বিএনপি অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের  নেতৃবৃন্দ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০