শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

রায়গঞ্জে বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

Download Photocard


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বোরো মৌসুমে সরকারি মূল্যে ধান সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) সকালে চান্দাইকোনা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। ফিতা কেটে এবং কৃষক খোকন মিয়ার হাতে ধান সংগ্রহের ব্যাংক চালানের কপি তুলে দিয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত গুদাম কর্মকর্তা তন্ময় বিশ্বাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আব্দুল মোত্তালেব, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন, সাবেক সাধারণ সম্পাদক আবু শামা সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সিরাজুল ইসলাম জানান, চলতি মৌসুমে রায়গঞ্জ উপজেলায় ৩৬ টাকা কেজি (১,৪৪০ টাকা মণ) দরে মোট ১,৯৩২ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এছাড়া ৪৯ টাকা কেজি (১,৯৬০ টাকা মণ) দরে ১২,১১৪ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। একজন কৃষক সর্বনিম্ন ১২০ কেজি থেকে সর্বোচ্চ ৩ মেট্রিক টন পর্যন্ত ধান গুদামে সরবরাহ করতে পারবেন। আগামী ৩ মে থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ সংগ্রহ কার্যক্রম চলবে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০