,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শিক্ষা, স্বাস্থ্য ও তাঁতশিল্পের স্বার্থে এনায়েতপুরকে উপজেলা করার দাবি
শিয়ালকোলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান
মাধাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আনোয়ার হোসেন আকন্দের গণসংযোগ
সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
সিরাজগঞ্জে দোকান দখলকে করতে নারী ও স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
পঞ্চগড়ে বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায খুশি রানি নামে ৮ বছরে শিশু নিহত
দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ৫৯তম জন্মদিনে কেক কেটে উদযাপন
সিরাজগঞ্জে দৈনিক ‘যুগের কথা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিয়ালকোলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফটোকার্ড


সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার ৪নং শিয়ালকোল ইউনিয়নের জগৎগাতি ৮নং ওয়ার্ডে বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বিকেলে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ জীবন গঠনের প্রত্যয় নিয়ে স্থানীয় যুবকদের উদ্যোগে টুর্নামেন্টটির আয়োজন করা হয়। ফাইনাল ম্যাচ ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে।

দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় মাঠজুড়ে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে শিয়ালকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মো. এরশাদ রানা বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. এরশাদ রানা বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সামাজিক দায়বদ্ধতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরও বলেন, “আমরা মাদককে না বলি, খেলাধুলাকে প্রাধান্য দিই”—এই স্লোগানকে সামনে রেখে সমাজের প্রতিটি এলাকায় ক্রীড়া কার্যক্রম আরও বিস্তৃত করতে হবে। সম্মিলিত উদ্যোগে খেলাধুলার পরিবেশ সৃষ্টি করা গেলে তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা সম্ভব হবে এবং একটি মাদকমুক্ত, সুস্থ ও সচেতন সমাজ গড়ে উঠবে।

এসময় জগৎগাতি ৮নং ওয়ার্ডের সম্মানিত মুরুব্বী, তরুণ সমাজের প্রতিনিধি এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিশেষে টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য আয়োজক কমিটির সদস্যদের ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে অংশগ্রহণকারী সকল দল, দর্শক, পৃষ্ঠপোষক ও সহযোগীদের আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানানো হয়।

শেয়ার করুনঃ