শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

সততা,ত্যাগ-সংগ্রামের রাজপথ থেকে গণমানুষের হৃদয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মির্জা মোস্তফা জামান

Download Photocard

ছাম্মি আহমেদ আজমীর :
দীর্ঘ রাজনৈতিক পথচলা তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং দলীয় আন্দোলন-সংগ্রামে সাহসী ও সক্রিয় ভূমিকার কারণে সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মির্জা মোস্তফা জামানের নাম। দলের দুঃসময়ে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে দাঁড়ানো এই নেতাকে ঘিরে জেলা জুড়ে সৃষ্টি হয়েছে নতুন প্রত্যাশা উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
রাজনীতির মাঠে একজন শান্ত,পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে পরিচিত মির্জা মোস্তফা জামান। দলের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করা এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতে তাঁর ভূমিকা দীর্ঘদিন ধরেই প্রশংসিত। বিশেষ করে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তিনি সাধারণ মানুষের মাঝেও অর্জন করেছেন আস্থা ও ভালোবাসা।
দলের অনেক নেতাকর্মীর মতে আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় একজন দক্ষ,সাহসী ও কর্মীবান্ধব নেতার প্রয়োজন। আর সেই যোগ্যতায় মির্জা মোস্তফা জামান একজন শক্তিশালী প্রার্থী। তাঁর নেতৃত্বে জেলা বিএনপি আরও সুসংগঠিত ঐক্যবদ্ধ ও গতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন অনেকেই।
নেতাকর্মীরা জানান,রাজনীতিতে সৌজন্যবোধ,সততা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয় ঘটিয়ে মির্জা মোস্তফা জামান ইতোমধ্যেই একটি গ্রহণযোগ্য অবস্থান তৈরি করেছেন। দল ও জনগণের প্রতি তাঁর দায়বদ্ধতা এবং নিরলস পরিশ্রম তাঁকে সাধারণ সম্পাদক পদের একজন জনপ্রিয় মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার বড় অংশজুড়ে রয়েছেন এই নেতা। তৃণমূলের প্রত্যাশা দলের ঐক্য আন্দোলনের শক্তি এবং মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাবেন মির্জা মোস্তফা জামান।

এ বিষয়ে সাধারণ সম্পাদক প্রার্থী মির্জা মোস্তফা জামান বলেন,আমি সবসময় বিশ্বাস করি রাজনীতি মানে মানুষের পাশে দাঁড়ানো,সুখ-দুঃখ ভাগাভাগি করা এবং দলের জন্য ত্যাগ স্বীকার করা। দীর্ঘদিন ধরে দলের নেতাকর্মীদের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই পথ চলছি। আমি কোনো পদকে ব্যক্তিগত অর্জন হিসেবে দেখি না বরং এটিকে মানুষের সেবা করার আরও বড় দায়িত্ব হিসেবে মনে করি। দল যদি আমাকে মূল্যায়ন করে তাহলে সিরাজগঞ্জ জেলা বিএনপিকে আরও ঐক্যবদ্ধ শক্তিশালী ও জনমুখী সংগঠনে পরিণত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। দল,দেশ ও মানুষের কল্যাণই আমার রাজনীতির মূল লক্ষ্য। তিনি আরও বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা গণমানুষের প্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের সফল প্রধানমন্ত্রী গণতন্ত্রের মা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং তরুণ প্রজন্মের আস্থার নাম প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একজন আদর্শ কর্মী হয়ে জীবনের শেষ দিন পর্যন্ত সততা,ন্যায়নীতি ও আদর্শকে ধারণ করে রাজনীতি করে যেতে চাই।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০