,
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস
শিক্ষা, স্বাস্থ্য ও তাঁতশিল্পের স্বার্থে এনায়েতপুরকে উপজেলা করার দাবি
শিয়ালকোলে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের আর্থিক সহায়তা প্রদান
মাধাইনগর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রত্যাশী আনোয়ার হোসেন আকন্দের গণসংযোগ
সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন
সিরাজগঞ্জে দোকান দখলকে করতে নারী ও স্কুলছাত্রীকে কুপিয়ে জখম
পঞ্চগড়ে বোদা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায খুশি রানি নামে ৮ বছরে শিশু নিহত
দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর ৫৯তম জন্মদিনে কেক কেটে উদযাপন
সিরাজগঞ্জে দৈনিক ‘যুগের কথা’ পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

ফটোকার্ড

মোঃ শামীম রেজা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘গ্লোবাল টিভি’র ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার (২ জুলাই ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
​গ্লোবাল টিভির সিংড়া উপজেলা প্রতিনিধি

জুলহাজ কায়েম- এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। এসময় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন,

সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ রফিকুল ইসলাম,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তাশরিফুল ইসলাম, ​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।
​এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা, আবু জাফর সিদ্দিকী ও মোতালেব হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

​আলোচনা সভায় বক্তারা বলেন, গ্লোবাল টিভির বিগত চার বছরের পথচলার প্রশংসা করে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গ্লোবাল টিভি তাদের বস্তুনিষ্ঠ নিউজ ও মানসম্মত অনুষ্ঠানমালার মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামীতেও এই চ্যানেলটি শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ