শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা পুলিশের ট্রাফিক বিভাগে ৬০টি নেক ফ্যান বিতরণ

Download Photocard

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদকঃ

সিরাজগঞ্জ জেলার ট্রাফিক ব্যবস্থাপনা কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যদের কর্মদক্ষতা ও স্বাচ্ছন্দ্য বৃদ্ধি করতে ট্রাফিক বিভাগের সদস্যদের মাঝে সর্বমোট ৬০টি নেক ফ্যান বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে ২০২৬ খ্রি.) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এসব নেক ফ্যান বিতরণ করেন মো: সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)।

এ সময় তিনি ট্রাফিক বিভাগে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, তীব্র গরম ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও জনগণের সেবা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদস্যদের শারীরিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত হলে দায়িত্ব পালনে আরও গতি ও দক্ষতা বৃদ্ধি পাবে।

পুলিশ সুপার সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব আচরণ বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০