,
সর্বশেষ
মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং ও অনলাইন জুয়া প্রতিরোধে দেলদুয়ারে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬-এর শুভ উদ্বোধন
সিরাজগঞ্জে সমাজ উন্নয়ন কার্যক্রম (সুক)-এর উদ্যোগে সপ্তাহব্যাপী ফলজ গাছের চারা বিতরণ
ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা বিক্রি হওয়া ঘরের বরাদ্দ
সিরাজগঞ্জে লেবেলবিহীন দই-ঘি বিক্রির দায়ে সুব্রত সুইটস-এ ১০ হাজার টাকা জরিমানা
সভাপতি আশরাফুল আলমকে হাওড়া উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
দুটি পা নেই, তবুও থামেনি স্বপ্ন—একটি স্কুটির অপেক্ষায় উল্লাপাড়ার মেধাবী শিক্ষার্থী জান্নাতুল
সিরাজগঞ্জে কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
সিরাজগঞ্জে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবী টিমের একটি পাখি ‘খোকাকে অশ্রুসিক্ত শেষ বিদায় দিলেন হাজী আব্দুস সাত্তার
টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেফতার ৩০

সিরাজগঞ্জে কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

ফটোকার্ড

মোঃ মামুন সেখ :

সিরাজগঞ্জে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর বিশেষ কার্যক্রম: কার্যকর স্বাক্ষরতা ও ব্যবহারিক কর্মদক্ষতা প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের হলরুমে বিকাল তিন ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোছা রোজিনা আক্তার, জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, কোর্স পরিচালনাকারী, সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিরাজগঞ্জের বিশ্বজিৎ কুমার সাহা। কোর্স পরিচালনাকারী দুটি প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান মো সাজেদুল ইসলাম, প্রধান শিক্ষক, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এবং মো শরীফুল ইসলাম, অধ্যক্ষ ছাতিয়ানতলী মোরগ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজ । এছাড়া অন্যান্য অতিথিবৃন্দ, রিসার্চ পারসন এবং কোর্স পরিচালনাকারী দুটি প্রতিষ্ঠানে ৭৮ জন প্রশিক্ষনার্থী ও ট্রেইনারগণ। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম উক্ত কোর্স সম্পর্কে এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এছাড়াও উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোছা রোজিনা আক্তার, কোর্স পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ সাজাদুল ইসলাম ও অধ্যক্ষ মো শরীফুল ইসলাম এবং জেলা শিক্ষা অফিসার ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বজিৎ কুমার সাহা, সরকারী পরিচালক জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিরাজগঞ্জ ।

শেয়ার করুনঃ