সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত
আধুনিক ও দুর্নীতিমুক্ত কুড়াগাছা গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন সুমন মৃধা
এনায়েতপুরে ‘যমুনা রিভার ড্রাইভ’ নির্মাণের দাবিতে মিট দ্য প্রেস অনুষ্ঠিত
রাজশাহী নগরীতে বাড়ি দখলের অভিযোগ: সংবাদ সম্মেলনে বিএনপি নেতার প্রতিবাদ
সিরাজগঞ্জে দুই মানহানি মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা
রানীশংকৈলে ষড়জ শিল্পীগোষ্ঠীর উদ্যোগে নজরুল জন্মজয়ন্তী উদযাপন
ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতে মাদক সেবনকারি কে অর্থদণ্ড ও কারাদণ্ড
কাজিপুরে হাজী আব্দুল মজিদ মন্ডল রেসিডেন্সিয়াল কলেজের উদ্বোধন
ভাঙ্গুড়ায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

ফটোকার্ড

সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক :

সিরাজগঞ্জে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে  আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ জুন ২০২৬ খ্রি.) পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার), পুলিশ সুপার, সিরাজগঞ্জ। সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের সুরক্ষা নিশ্চিতকরণ, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় বৃদ্ধি, কার্যকর সহযোগিতা এবং জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জাতিসংঘের জনসংখ্যা তহবিল United Nations Population Fund (UNFPA)-এর কারিগরি সহায়তায় এবং সিরাজগঞ্জ জেলা পুলিশের ব্যবস্থাপনায় এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিরাপদ, সহিংসতামুক্ত ও মানবিক সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০