শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি
ভাঙ্গুড়া পৌরসভায় চলমান উন্নয়ন প্রকল্প সমূহের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে স্টার্টআপ,বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন

সিরাজগঞ্জে নারী শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

Download Photocard

মোঃ  হোসেন আলী ছোট্ট :
সিরাজগঞ্জে তৃণমূল পর্যায়ের পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় নারী শান্তি ও নিরাপত্তা (WPS) এজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং এ সংক্রান্ত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ইউএন উইমেন-এর আর্থিক সহায়তায় এবং প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (পিডাব্লিউডি) আমলাপাড়া আফজাল খান রোড,সিরাজগঞ্জ ও বাংলাদেশ নারী প্রগতি সংঘের আয়োজনে সোমবার  (১১ মে ২০২৬ খ্রি.) সকাল সাড়ে ৯ টার দিকে প্রতিষ্ঠানের নিজস্ব হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

“Strengthening Capacity of Women’s Rights and Civil Society Organizations in Bangladesh to Localize the Women, Peace and Security (WPS) Agenda” শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি  হেলাল আহমেদ।
কর্মশালাটি পরিচালনা করেন প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট ( ভিডাব্লিউডি) এর নির্বাহী পরিচালক ও
হুসনে আরা জলি।

অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।

প্রধান অতিথির বক্ত্যবে তিনি বলেন, নারীদের সুরক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আর এই জন্য নারীদের সহিংসতা প্রতিরোধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যে কেউ সহিংসতা স্বীকার হলে তাকে কিভাবে আইনগত সহায়তা দেওয়া যায় সে বিষয়ে আমাদের জানা থাকতে হবে। তিনি আরো বলেন মূলত তৃণমূলের পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নারী শান্তি ও নিরাপত্তা অ্যাজেন্ডার স্থানীয় ইস্যু চিহ্নিতকরণ এবং এই বিষয়ে স্থানীয় পরিকল্পনা বাস্তবায়ন করায় আজকের  এই কর্মশালা মূল লক্ষ্য।

কর্মশালার উদ্বোধনী পর্বের বক্তব্যে প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট (পিডাব্লিউডি)এর নির্বাহী পরিচালক হুসনে আরা জলি বলেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর প্রতি ক্ষেত্রে তাদের করা হচ্ছে লাঞ্ছিত ও বঞ্চিত। এই সমাজ তাদের শিক্ষার অধিকার দেয়নি, চাকরি করার অধিকার দেয়নি এমনকি মানুষ হিসেবেও মূল্য দেয় না বরং প্রতিনিয়ত বাধ্য করা হচ্ছে সমাজ থেকে বের হওয়ার জন্য। তাহলে তারা কোথায় যাবে, কীভাবে বেঁচে থাকবে?আমাদের ভুলে গেলে চলবে না তারাও মানুষ, তাদেরও ক্ষুধা আছে এবং ভালোভাবে বাঁচার অধিকার আছে তাই তাদেরকে সমাজে স্বাবলম্বী করতে হবে। তৃণমূল পর্যায়ে নারীর নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিত করতে হলে স্থানীয় বাস্তবতা অনুযায়ী কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিত ভাবে কাজ করতে হবে।

কর্মশালার সভাপতি হেলাল আহমেদ বলেন, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ১৩২৫ রেজ্যুলেশনে (ইউএনএসসিআর-১৩২৫) বলা হয়, কোন যুদ্ধ পরিস্থিতি বা সংকটময় (প্রাকৃতিক বা মানবসৃষ্ট) পরিস্থিতিতে নারীরা সহিংসতার শিকার হন। নারীই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হন। আবার সংকটময় পরিস্থিতি থেকে উত্তোরণে এই নারীর অবদানই বেশি থাকে। কিন্তু দুঃখের বিষয়, নারীর এসব অবদান তেমনভাবে স্বীকৃতি পায় না। এই সংকটময় পরিস্থিতি থেকে নারীদের কীভাবে বের করে আনা যায় – এরই পেক্ষিতে ২০০০ সালে তৈরি করা হয় ইউএনএসসিআর-১৩২৫ রেজ্যুলেশন। মূলত এ রেজ্যুলেশনকে ঘিরেই বাংলাদেশ সরকার নারী, শান্তি ও নিরাপত্তা জাতীয় কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সবাইকে নিজ অবস্থান থেকে নারী ও শিশু নিরাপত্তায় কাজ করার আহবান জানান তিনি।

এসময়ে উপস্থিত  থেকে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিরাজগঞ্জের স্টেশন অফিসার, মোঃ শরীফুল ইসলাম, পুলিশ পরিদর্শক ২ নং পুলিশ ফাঁড়ী সিরাজগঞ্জের মোঃ আব্দুল মজিদ, প্রোগ্রাম ফর উইমেন ডেভেলপমেন্ট ( ভিডাব্লিউডি) প্রোগ্রাম অফিসার গোপাল চন্দ্র শীল প্রমূখ।
পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল মজিদ তার বক্তব্যে বলেন, সমাজের তৃণমূল পর্যায়ে নারীর নিরাপত্তা, অধিকার ও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হলে স্থানীয় বাস্তবতা ও জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। তিনি উল্লেখ করেন, নারীদের নিরাপদ ও সম্মানজনক পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করা অত্যন্ত জরুরি।

তিনি আরও বলেন, নারীর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একক প্রচেষ্টা যথেষ্ট নয়; বরং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। এ সময় তিনি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নারীদের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা কর্মশালায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় সরকার প্রতিনিধি,সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন এনডিপি- সিআরইএ প্রকল্প প্রজেক্ট অফিসার মোছাঃ শারমীম আকতার, অগ্রগামী সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ ওমর ফারুক রাব্বি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সিরাজগঞ্জ ইউনিটের ফিল্ড অফিসার মোঃ আছানুর রহমান, ইয়ুথ গ্রুপের সদস্য মোছাঃ সুলতানা রাজিয়া,মোঃ জায়েদ আব্দুল্লাহ, অংকুর দুস্থ নারী উন্নয়ন সংস্থা সভানেত্রী নাহিদ সুলতানা, সিরাজগঞ্জ কারুকাজ মহিলা কল্যাণ সমিতি নিলুফা খাতুন,  আলোর প্রদীপ মোছাঃ হাসি খাতুন, দৈনিক সকালের সময় জেলা প্রতিনিধি কবি আজিজুর রহমান মুন্না, দৈনিক চিত্র মোঃ হোসেন আলী ছোট্ট,  সহ আরো  কর্মশালা অনেকে অংশগ্রহণ করেন।

  কর্মশালায় অংশগ্রহনকারীরা   গ্রুপে ভাগ হয়ে চারটি পিলার এর উপরে কাজ করেন। নারী,শিশু তৃতীয় লিঙ্গের মানুষের সুরক্ষা, নিরাপত্তা ও অংশগ্রহনের  উপর জোড় দেন। বন্যা কবলিত সিরাজগঞ্জ জেলার প্রধান ইস্যু   বন্যা সময়ের নিরাপত্তা ঝুকি  নিয়েও কাজ করার সিদ্ধান্ত নেন এবং নারী শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনার প্রেক্ষাপট এবং স্থানীয় বাস্তবতার সাথে এর সংযোগ তুলে ধরা হয়। পাশাপাশি অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে বিদ্যমান চ্যালেঞ্জ ও ইস্যুগুলো চিহ্নিত করেন এবং সেগুলো মোকাবেলায় বাস্তবসম্মত কর্মপরিকল্পনা ও কৌশল নির্ধারণ করেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০