,
সর্বশেষ
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে লিখিত আবেদন
সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
জীবিকার স্টিয়ারিং হাতে, সমাজসেবায় নিবেদিত দুই অটোরিকশা চালক
আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা
সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ
সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি
তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি

ফটোকার্ড

নজরুল ইসলাম:
সিরাজগঞ্জ নেসকোর (নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি) নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দারকে বদলি করা হয়েছে। চলতি মাসের ১৫ জুলাই জারি হওয়া এক আদেশে তাকে রাজশাহীতে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বাণিজ্যিক) পদে পদায়ন করা হয়। একই আদেশে আব্দুন নূরকে সিরাজগঞ্জ নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগের নতুন নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

জানা গেছে, নেসকোর রাজশাহী কার্যালয় থেকে ২৬.৫৭৩ নম্বর স্মারকে ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম স্বাক্ষরিত অফিস আদেশে এ বদলির নির্দেশনা জারি করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সদ্য দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আব্দুন নূর বলেন, আমি এর আগে ঈশ্বরদীতে কর্মরত ছিলাম। সম্প্রতি সিরাজগঞ্জে যোগদান করেছি। একই পদে কর্মরত অশীথ পোদ্দারকে রাজশাহীতে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, অশীথ পোদ্দারের দায়িত্ব পালনকালে বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ নিয়ে স্থানীয় ও জাতীয় একাধিক গণমাধ্যমে ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত প্রতিবেদনে সরকারি জমিতে বিদ্যুৎ সংযোগ প্রদান করে দখলের সুযোগ সৃষ্টি, সরকারি ভবনে স্থাপিত সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবস্থা সচল রাখতে প্রয়োজনীয় উদ্যোগ না নেওয়া, বায়ু বিদ্যুৎ প্রকল্পে উৎপাদন না হওয়া সত্ত্বেও বিদ্যুৎ ব্যবহার এবং প্রায় ৪০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়ক প্রকল্পের মাঝখানে ত্রুটিপূর্ণভাবে বিদ্যুৎ লাইন স্থাপনের মতো নানা অভিযোগ উঠে আসে।
এসব অভিযোগের প্রেক্ষাপটে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। এরই মধ্যে তাকে বদলি করা হলো।

শেয়ার করুনঃ