,
সর্বশেষ
রানীশংকৈলে দ্বিতীয় স্ত্রী তালাক দেওয়ায় লাইভে এসে ইউপি সদস্যের আত্মহত্যা
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা হাসমতুল্লাহর বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে আরমানি রেস্তোরাঁ সহ বিভিন্ন প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জে ১৩ নম্বর ওয়ার্ডকে আধুনিক ও উন্নয়নবান্ধব করতে চান কাউন্সিলর প্রার্থী রাশেদ শেখ
প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে সম্মাননা পেল সিরাজগঞ্জের সুমন
তাড়াশে পরকীয়া প্রেমিকের সঙ্গে স্ত্রীকে বিয়ে দিলেন স্বামী
নাটোরে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ
উল্লাপাড়ায় প্রেম করে বিয়ের পর স্ত্রীকে অপহরণের অভিযোগ, উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ চাইলেন স্বামী
সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন
সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আলোচনা সভা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মাননা প্রদান

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন

ফটোকার্ড

মোঃ হোসেন আলী ছোট্র :

সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাফিন আহমেদ জিসানকে তুলে নিয়ে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছানোয়ার হোসেন সানুর গ্রেপ্তার ও দল থেকে বহিষ্কারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।

সোমবার (২৭ জুলাই ২০২৬) দুপুর ২ ঘটিকায় সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাফিন আহমেদ জিসানের মা শাপলা আহম্মেদ। জিসান সাংবাদিক শরীফুল ইসলাম ইন্না ও শাপলা আহম্মেদের জ্যেষ্ঠ পুত্র।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, গত ২৬ জুলাই রাতে ছানোয়ার হোসেন সানু তার ছেলেকে মোবাইল ফোনে কল করে তুলে নিয়ে হত্যার হুমকি দেন এবং তাকে (শাপলা আহম্মেদ) উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালাগালি করেন। এতে একজন মা ও নারী হিসেবে তিনি চরমভাবে অপমানিত হয়েছেন বলে দাবি করেন।

তিনি জানান, সিরাজগঞ্জ প্রেসক্লাব নির্বাচন নিয়ে জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান স্মরণসভায় জিসানের বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর তাকে লক্ষ্য করে কটূক্তি ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ছানোয়ার হোসেন সানু ও তার সহযোগীরা বিভিন্ন সময় স্থানীয় রাজনৈতিক নেতার নাম ব্যবহার করে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছেন, যার ফলে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। শাপলা আহম্মেদ দাবি করেন, এর আগেও তাদের পরিবারকে হুমকি দেওয়া হয়েছিল এবং এ বিষয়ে দলীয় উচ্চপর্যায়ে লিখিত অভিযোগ করা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

মা শাপলা আহমেদ তার ছেলে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ছানোয়ার হোসেন সানু ও তার ভাই সনি আহম্মেদ শামীমকে গ্রেপ্তারের দাবি জানান। একই সঙ্গে দাবি আদায় না হলে আগামীকাল (মঙ্গলবার) সকাল ১০ টা থেকে আমরণ অনশনে যাওয়ার ঘোষণা দেন।

এর আগে গত ১৪ই জুন প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর পরিবারের নিরাপত্তা চেয়ে আবেদন করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম ইন্না। পাশাপাশি জেলার পুলিশ সুপারের নিকট অভিযোগ দায়ের করা জয়। 

এ সময় শাফিন আহমেদ জিসানের দাদি সাবেক কাউন্সিলর বেগম খালেদা মান্নান, চাচা জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু ও জেলা বিএনপির সহপ্রচার সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাসহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ