,
সর্বশেষ
সিরাজগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের জলাবদ্ধতা নিরসন ও নিষ্কাশনের দাবিতে লিখিত আবেদন
সিংড়ায় জামতলী-বামিহাল সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু
জীবিকার স্টিয়ারিং হাতে, সমাজসেবায় নিবেদিত দুই অটোরিকশা চালক
আন্দোলন-সংগ্রামের রাজপথের ত্যাগী নেতা মজিবুর রহমান লেবু: নুর কায়েম সবুজ
সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী
ভাঙ্গুড়ায় উপজেলায় আইন-শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ঘাটাইলে ব্রাক্ষণ শাসন মহিলা ডিগ্রি কলেজে ভর্তি বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে আলোচনা সভা
সিরাজগঞ্জ পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে আনারস প্রতীকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়ছেন আল আমিন শেখ
সিরাজগঞ্জে নেসকোর নির্বাহী প্রকৌশলী অশীথ পোদ্দার বদলি
তাড়াশে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

সিরাজগঞ্জে হোসেনপুরে জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ চায় এলাকাবাসী

ফটোকার্ড

মো. হোসেন আলী ছোট্ট :

সিরাজগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের হোসেনপুর বাগানবাড়ী এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা সমস্যায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়ক, বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় জনজীবন ব্যাহত হচ্ছে। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ড্রেনের গভীরতা কম হওয়া এবং ভেতরে পানি চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশন হতে পারে না। ফলে অল্প সময়ের বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি ইতোমধ্যে সিরাজগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসকের কার্যালয়, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং পৌর প্রশাসক শাহাদাত হুসেইনের নজরে আনা হয়েছে। তারা দ্রুত সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।

হোসেনপুর বাগানবাড়ী এলাকার বাসিন্দা মতিয়ার রহমান মাস্টার বলেন, “ড্রেনে পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় সামান্য বৃষ্টি হলেই পুরো এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। আমরা নিয়মিত পৌরকর ও হোল্ডিং ট্যাক্স পরিশোধ করি। তাই নাগরিক হিসেবে উন্নত ড্রেনেজ সুবিধা পাওয়ার অধিকার আমাদের রয়েছে।”

তিনি আরও বলেন, “একটু বৃষ্টি হলেই বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের চলাচল কঠিন হয়ে পড়ে। অনেক সময় প্রয়োজনীয় কাজেও ঘর থেকে বের হওয়া যায় না। তাই দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য পৌর প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।”

এ ব্যাপারে পৌর প্রশাসক সাহাদত হোসেনের মোবাইলে একাধিকবার ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলামের মুঠো ফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ড্রেন সংস্কার, প্রয়োজনীয় গভীরতা বৃদ্ধি এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করলে দীর্ঘদিনের এ ভোগান্তির অবসান হবে এবং হোসেনপুর বাগানবাড়ীর মানুষ স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারবেন।

শেয়ার করুনঃ