সিরাজগঞ্জ সংবাদ প্রতিবেদক:
সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনের অন্যতম অভিভাবক, সাবেক জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইকবাল হাসান মাহমুদ টুকু-এর শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
রবিবার(১০ মে ২০২৬) এক শুভেচ্ছা বার্তায় সাইদুর রহমান বাচ্চু বলেন, “ইকবাল হাসান মাহমুদ টুকু শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি সিরাজগঞ্জবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, সাহসিকতা ও বিচক্ষণ নেতৃত্বের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তার নেতৃত্বে সিরাজগঞ্জের রাজনীতি যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি জেলার অসংখ্য নেতাকর্মী পেয়েছেন দিকনির্দেশনা ও প্রেরণা।”
তিনি আরও বলেন, “আপনি সিরাজগঞ্জে জন্মগ্রহণ করায় আমরা সিরাজগঞ্জবাসী গর্বিত ও ধন্য। আপনার নেতৃত্ব, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা ও রাজনৈতিক প্রজ্ঞায় সিরাজগঞ্জ আজ আলোকিত। জেলা বিএনপির প্রতিটি নেতাকর্মীর কাছে আপনি একজন নির্ভরতার নাম, একজন অভিভাবক।”
বাচ্চু বলেন, “দেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় রাজনীতিতে আপনার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। রাজনৈতিক জীবনের নানা প্রতিকূলতা মোকাবিলা করেও আপনি সবসময় জনগণের পাশে থেকেছেন। এ কারণে সাধারণ মানুষের হৃদয়ে আপনার প্রতি রয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।”
তিনি আরও উল্লেখ করেন, “সিরাজগঞ্জের উন্নয়ন, রাজনৈতিক ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে ইকবাল হাসান মাহমুদ টুকুর ভূমিকা অনস্বীকার্য। তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”
শুভ জন্মদিন উপলক্ষে সাইদুর রহমান বাচ্চু মহান আল্লাহর নিকট ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও দেশ-জাতির কল্যাণে আরও বেশি অবদান রাখার তৌফিক কামনা করেন।
উল্লেখ্য, ইকবাল হাসান মাহমুদ টুকু দীর্ঘদিন ধরে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তিনি সাবেক জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে বিএনপির শীর্ষ নেতৃত্বের একজন হিসেবে দেশের রাজনৈতিক অঙ্গনে সক্রিয় রয়েছেন। সিরাজগঞ্জের রাজনৈতিক অঙ্গনে তিনি একজন অভিভাবক ও প্রভাবশালী নেতৃত্ব হিসেবে ব্যাপকভাবে সমাদৃত।






