সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে এসএসসি ব্যাচ ৯৬ এর কর্তৃক পাইকপাড়া দারুল কুরআন কওমী মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোরে তামান্না স্পেশালাইজড কোল্ড স্টোরেজের শুভ উদ্বোধন, আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
কাজিপুরে ক্যাবের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
তানোর মডেল প্রেসক্লাবের আয়োজনে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
এনায়েতপুরে ৭ নং শিবপুর ওয়াডের উদ্যোগে অসহায়-দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
সিরাজগঞ্জে অসহায় সাহেরা বানুর জন্য হুইল চেয়ার নিয়ে হাজির মেয়র প্রার্থী সাইদুর রহমান বাচ্চু,দিলেন চাকরির আশ্বাস
সিরাজগঞ্জে বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রামকৃষ্ণপুর বাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আফছার উদ্দিন

অবশেষে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন চালু হচ্ছে কাল

এইচএম মোকাদ্দেস,সিরাজগঞ্জঃ
তিন মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হতে যাচ্ছে সিরাজগঞ্জ শহর থেকে ঢাকায় যাতায়াতের একমাত্র আন্তঃনগর ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস। আগামীকাল শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে ট্রেনটি চলাচল করবে বলে জানিয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। গত ৪ আগস্ট সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়। গতকাল মঙ্গলবার পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (পাকশী) শাহ সুফী নূর মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বন্ধ হওয়ার আগে যেভাবে যে সময়ে চলাচল করেছে সিরাজগঞ্জ এক্সপ্রেস সেভাবেই চালু হবে। গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন ও সদানন্দপুর রেলওয়ে স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই সিরাজগঞ্জ শহর থেকে চলাচল করা একমাত্র ট্রেনটি বন্ধ হয়ে যায়। এরপর ট্রেনটি চালুর দাবিতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে সিরাজগঞ্জবাসী আন্দোলন করে গড়ে তোলে। সিরাজগঞ্জ এক্সপ্রেস চালুসহ বিভিন্ন দাবিতে চলতে থাকে সংবাদ সম্মেলন, মানববন্ধন, সাংস্কৃতিক পদযাত্রা, স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি। পাশাপাশি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা জারি রাখেন বিএনপি নেতা বাচ্চু। তিনি বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু ও সিরাজগঞ্জ শহর হয়ে সব ট্রেন চলাচলের দাবিতে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালানের পাশাপাশি রেলসচিব ও পশ্চিমাঞ্চলের রেলওয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমাদের দাবির পরিপ্রেক্ষিতে ট্রেনটি চালুর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। তবে আন্তঃনগর ট্রেনটি যেন আগের মতো লোকাল হয়ে চলাচল না করে সে ব্যাপারেও দাবি জানিয়েছি। তিনি আরও বলেন, সিরাজগঞ্জ একসময় রেলের শহর ছিল। এ শহরের ভেতরেই চারটি স্টেশন ছিল। এখনো শত শত একর রেলওয়ের জায়গা রয়েছে। নতুন যমুনা রেলসেতু চালু হওয়ার পর সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ চালুর মাধ্যমে রায়পুর জংশন হয়ে শহরের ভেতর দিয়ে উত্তর-পশ্চিমাঞ্চলের সব ট্রেন চলাচল করা আমাদের প্রাণের দাবী। আশা করছি বর্তমান সরকার আমাদের এ দাবি পূরণ করবে।#####

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১