শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সিরাজগঞ্জে লেনদেন সংক্রান্ত জেরে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু !

ফটোকার্ড

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া হরিপুর (পশ্চিমপাড়া) গ্রামে টাকার লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষে ছুরিকাঘাতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কড্ডা কৃষ্ণপুর গ্রামের মোঃ জামাল মোল্লার ছেলে মোঃ কামিরুল হাসান (২১) এবং পাকুরিয়া গ্রামের পাষানের ছেলে মোঃ পলাশ (২৬) গত ১২ জুন রাতে কালিয়া হরিপুর গ্রামের মোঃ দেলোয়ার শেখের ছেলে মোঃ জুয়েল শেখের (২২) বাড়িতে যান। তাদের দাবি, জুয়েলের কাছে পাওনা টাকা ছিল, যা পরিশোধের কথা ছিল ওই দিন।

অভিযোগ রয়েছে, রাত প্রায় ৯টার দিকে টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় জুয়েল শেখ ধারালো অস্ত্র দিয়ে কামিরুল হাসানের ডান বাহুতে আঘাত করেন। একই ঘটনায় হৃদয় (১৮) নামে অপর এক যুবক পলাশের পেটে একাধিকবার ছুরিকাঘাত করে বলে অভিযোগ উঠেছে।

গুরুতর আহত অবস্থায় কামিরুল হাসান ও পলাশকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে পলাশের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ায় রেফার করেন।

পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৩ জুন) পলাশের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এদিকে স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল শেখের সঙ্গে পলাশের দীর্ঘদিন ধরে আর্থিক বিরোধ চলছিল। কাজ দেওয়ার কথা বলে নেওয়া টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত চলমান রয়েছে।

এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ওসি মোঃ রাকিব হাসান বলেন এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন মামলা বা অভিযোগ দায়ের করা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০