শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের
উল্লাপাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরি

পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২

Download Photocard

মোঃ মোহন মিয়া, পঞ্চগড় প্রতিনিধি:

: পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ডাবরভাঙ্গা গ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৫৫) নামে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষে নজরুল ইসলামসহ তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য নজরুল ইসলামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তবে রংপুরে নেওয়ার পথে তিনি মারা যান।
আহত অপর দুইজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নজরুল ইসলামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন সহ ডাবরভাঙ্গা গ্রামে ও আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন ও এলাকাবাসী তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০