শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বগুড়ায় মরহুম সাংবাদিক আব্দুল হালিম মন্ডলের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে ব্যাপক আগ্রহ: সিরাজগঞ্জে লিখিত পরীক্ষায় অংশ নিল প্রায় ৫০০ পরীক্ষার্থী
রাজশাহীর সীমান্তে বিপুল পরিমান ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল জব্দ
‎বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের উদ্যোগে মরহুম আব্দুল হালিম মন্ডলের স্মরণসভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জালানি তেলের মূল্য বৃদ্ধির আশঙ্কায় রাজশাহীর পেট্রোল পাম্পগুলোতে ভিড়
সিরাজগঞ্জ সদর থানার নবাগত ওসি রাকিবুল হাসান
কাজিপুরে বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে চালক নিহত !
জাতীয় পাট দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে জালানি তেল বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মিরপুর ফিলিং স্টেশন পরিদর্শনে ইউএনও মো: মামুন খান
সলঙ্গায় ফরিদ মেম্বার গং কর্তৃক ব্যবসায়ীকে আটক রেখে ছিনতাই ও চাঁদাদাবি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আইনের শাসন সমুন্নত রাখার জন্য পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ঢাকা : আইনের শাসন সমুন্নত রাখার জন্য অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের বিচার ব্যবস্থার সকল অংশীদার- পুলিশ, প্রসিকিউটর ও বিচারকদের প্রতি সে লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছেন।

আজ বুধবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার অফিসের (ওএইচসিএইচআর) একটি প্রতিবেদন প্রকাশের পর এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি, অন্তর্বর্তী সরকারে কর্মরত সকলের সাথে এবং অন্যান্য লক্ষ লক্ষ বাংলাদেশির সাথে, বাংলাদেশকে এমন একটি দেশে রূপান্তরিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যেখানে দেশের সকল মানুষ নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে।’

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, জুলাই ও আগস্টে বাংলাদেশে হাসিনা শাসনের অবসানের ঘটনাবলীর পুঙ্খানুপুঙ্খ- স্বাধীন তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার জাতিসংঘের এ সংস্থাকে ধন্যবাদ জানিয়েছে।

অধ্যাপক ইউনূস বলেন, ‘প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বাংলাদেশে আইন প্রয়োগকারী সংস্থা ও বিচার খাতে হাসিনার দীর্ঘ শাসনামলের রেখে যাওয়া ‘কাঠামোগত ত্রুটি’ রয়ে গেছে। বাংলাদেশের এমন একটি সমাজে রূপান্তরের জন্য এই প্রতিষ্ঠানগুলোর সংস্কার অত্যন্ত গুরুত্বপূণর্, যেখানে সকল মানুষ নিরাপত্তা ও মর্যাদার সাথে বসবাস করতে পারবে।’

তিনি এই প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরে কর্মরত সকলকে ন্যায়বিচার, আইন ও বাংলাদেশের জনগণের পাশে থাকার আহ্বান জানান, যাতে তারা আইন ভঙ্গকারী এবং নাগরিকদের মানবিক ও নাগরিক অধিকার লঙ্ঘনকারী তাদের সহকর্মী ও অন্যদের জবাবদিহি করতে পারেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১