শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
ভাঙ্গুড়ায় ৪ পরিবার কে‘লক ডাউন’ দিয়ে অবরুদ্ধ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ: প্রধানমন্ত্রী
এনায়েতপুরে বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত
রিভার সিটি প্রেসক্লাব রাজশাহী ও রিপোর্টার্স ইউনিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে ব্রহ্মগাছা  ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ
কামারখন্দের ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে সবুজ কানন স্কুল এন্ড কলেজের স্কাউট দলের আয়োজনে আলোচনা সভা,দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই খালাতো ভাইয়ের মৃত্যু !
সিরাজগঞ্জে ৮ নং কাওয়াকোলা ইউনিয়নে পরিষদ ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরণ
সিরাজগঞ্জে ঈদ-উল- ফিতর উপলক্ষে অসহায় ও নিন্ম আয়ের মানুষের মাঝে হাজী আব্দুস সাত্তারের নিজ উদ্যোগে চাউলের বস্তা বিতরণ

আগরতলায় সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় মির্জা ফখরুলের নিন্দা

ঢাকা : ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ ঘটনার নিন্দা জানান। বিএনপির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু এই বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন।

বিবৃতিতে ফখরুল ইসলাম বলেন, হিন্দুত্ববাদী একটি সমিতির সদস্যরা সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ করেছে তা পূর্বপরিকল্পিত বলে ধারণা করা যায়। সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট বরখেলাপ।

তিনি বলেন, ‘ভারত সরকার ও ভারতীয় জনগণের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনাদের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশে ঘৃণার ব্যবহার- উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপোড়েন সৃষ্টি করবে।’ 

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আশা করবো, নতুন বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন ও বিগত ফ্যাসিস্ট আওয়ামী শাসনকালের যেসব নেতা ভারতে অবস্থান করছেন তাদের ফিরিয়ে দিয়ে বিচারে সহায়তা করবেন।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১