মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
সিরাজগঞ্জের বাগবাটিতে ইউপি সদস্য আবু রায়হানের ইন্ধনে ইউপি সচিবের উপর অতর্কিত হামলার অভিযোগ
রাজশাহীর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় প্রসাধনী, ফেনসিডিল ও মদ জব্দ
পাবনার চাটমোহরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধিতে মাঠ দিবস ও রিভিউ ডিসকাশন অনুষ্ঠিত
নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির উদ্যোগে সিরাজগঞ্জে ৮,শো দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জে তারেক জিয়া পরিষদের উদ্যােগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
পাবনায় বাবার বন্ধুদের কাছে পেয়ে সম্মান জানাতে ভুললেন না- সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
নানিয়ারচর জোন কর্তৃক ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার ও আর্থিক অনুদান প্রদান
কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে স্মারকলিপি প্রদান
দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে বিএনপি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী পুতুল
সিরাজগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৮০০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আগামীকাল ৩ দিনের সফরে আসছেন সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু

শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জঃ উত্তরবঙ্গের অবিসংবাদিত নেতা, বিএনপি জাতীয় স্হায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু তিনদিনের সফরে আজ সিরাজগঞ্জ আসছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু’র ব্যক্তিগত কর্মকর্তা মোস্তফা নোমান আলাল।

সফরসূচি অনুযায়ী ২৬ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় হোসেনপুরস্হ আল মাহমুদ এভিনিউ এ কালিয়াহরিপুর ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়।
২৭ নভেম্বর বুধবার সকাল ১১ টায় হোসেনপুরস্হ আল মাহমুদ এভিনিউ এ নেতা কর্মীদের সাথে মতবিনিময়।
২৭ নভেম্বর বুধবার বিকাল ৩ টায় নিমগাছি অনার্স কলেজ মাঠে রায়গঞ্জ, তাড়াশ ও সলংগা থানা বিএনপি কর্তৃক আয়োজিত জনসভায় যোগদান।
২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় জামতৈল ধোপাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে কামারখন্দ উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত জনসভায় যোগদান।
২৯ নভেম্বর শুক্রবার দুপুর ১২.৩০ মিনিটে সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুম্মার নামাজ আদায়।
২৯ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় কালিয়াহরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি ইকবাল হাসান মাহমুদ টুকু খেলার মাঠে হাজী আব্দুল কাদের ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগদান।

উক্ত সকল কর্মসূচিতে সিরাজগঞ্জ জেলা বিএনপি,সদর উপজেলা বিএনপি,রায়গঞ্জ, তাড়াশ,সলংগা থানা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠন নেতা কর্মীসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১