শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
সর্বশেষ
বেলকুচিতে বিজ্ঞান বিষয়ক প্রদর্শনী ও পুরস্কার বিতরণ
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ২ হাজার চারা বিতরণ
পঞ্চগড় সদরে মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১,গুরুতর আহত ২
সংবাদ প্রকাশের জেরে হুমকি,নিরাপত্তা চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা সাংবাদিক শরীফুল ইসলাম ইন্নার
সিরাজগঞ্জে হোসেনপুর রানার্স ক্লাবের আয়োজনে জমজমাট আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ফুটবল ম্যাচ
মৃত্যুর ৫১ বছর পরও অবিস্মরণীয় সাবেক কেন্দ্রীয় মন্ত্রী আব্দুল্লাহ আল মাহমুদ
সিরাজগঞ্জের রায়পুরে রেল জংশন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন
হাতিরঝিলে পরিচ্ছন্নতা অভিযান: গ্রীন ও ক্লিন ঢাকার বার্তা দিল রাজউক জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী দল
কাজিপুরে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ধুকুরিয়াবেড়াকে রোল মডেল ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি চেয়ারম্যান পদপ্রার্থী নূর আলমের

আজ ১৬ জুন,সেই কালো রাত বিএনপি নেতা রাশেদুল হাসান রঞ্জনের

Download Photocard

নিজস্ব প্রতিবেদক :

সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক ছাত্রনেতা ও যুগ্ন সাধারন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন এর আজ সেই ১৬ই জুনের কালো রাত্রী। আজ সেই ভয়াল ১৬ জুন। ২০২৩ সালের এই দিনে তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয় রাশেদুল হাসান রঞ্জনকে। সমগ্র সিরাজগঞ্জে কায়েম করা হয় ত্রাসের রাজত্ব। অকল্পনীয় নির্যাতন নেমে আসে তার এবং তার পরিবারের উপরে।তারপর পাঁচ দিন যাবত তার বাড়ি পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা হয়।

১৮ জুন রবিবার ২০২৩ সিরাজগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিএনপির গণসমাবেশে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনকে কারাগারে পাঠায় আদালত।

শনিবার (১৭ জুন) সিরাজগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মজিদ রাশেদুল হাসান রঞ্জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানিয়েছিলেন,প্রকাশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার ঘটনার ওই রাতেই জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহম্মেদ একটি মামলা করেন। পরে শহরের ধানবান্ধির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর দুপুরে দিকে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

রঞ্জন বলেন, সিরাজগঞ্জে তখন সবচাইতে বেশি জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি আমি ও আমার পরিবার উপর অত্যাচার করা হয়েছে । কোনদিন অন্যায়ের সাথে আপোষ করিনি।
এখন আমাকে কোন তথ্য প্রমান ছাড়াই দল থেকে বহিষ্কার করা হয়েছে আমার অপরাধ টা ছিল নির্বাচনের মাধ্যমে কমিটি করার দাবী আমার জনপ্রিয়তা দেখে তারা এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগে আমাকে চক্রান্ত করে বহিষ্কার করান। আমি আমার সিনিয়র নেতৃবৃন্দকে বলতে চাই আমার বিষয়ে সুষ্ঠুভাবে তদন্ত করে আমাকে যেন দলে বহাল রাখা হয় ।

উল্লেখ্য– ১৬ জুন শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে এক গণসমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় প্রধান অতিথির মঞ্চে আগমন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দিয়ে রাশিদুল হাসান রঞ্জন বলেন, লড়াই লড়াই লড়াই চাই, বাঁচতে হলে লড়তে হবে। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই হাসিনা মারার। এ লড়াই আওয়ামী লীগ মারার। এ লড়াই গণতন্ত্রের, এ লড়াই ভাত কাপড়ের। মহাসচিবের আগমন শুভেচ্ছায় স্বাগতম।

এদিকে বিএনপির জনসভা থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জেলা আওয়ামী লীগ।

শেয়ার করুনঃ

সর্বশেষ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০